কৌশিকী দেবী আসলে কে ? জেনে নিন কোন অসুরদের বধ করেছিলেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : এইবছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর অর্থাৎ ১ সেপ্টেম্বর শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার তিথি। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর এই তিথি শেষ হবে। কৌশিকী অমাবস্যায় মহাসমারোহে পূজা হয় মা তারার। মা তারারই আরেক নাম কৌশিকী। কথিত আছে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা। এর আরেক নাম ‘তারা রাত্রি’৷ এই অমাবস্যার দিন সংযম পালন করতে হয় ৷ তাই এদিন উপোস রাখতে পারলে খুবই ভাল। তা না পারলেও নিরামিষ খান বলে মত জ্যোতিষশাস্ত্রের।

কৌশিকী শব্দের আভিধানিক অর্থ হল ‘আদ্যাশক্তির রূপ বিশেষ’।পুরাণ মতে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন আদ্যাশক্তি। শ্রীশ্রীচণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করেছিলেন ব্রহ্মাকে তুষ্ট করতে। কঠিন সাধনার পর প্রজাপতি ব্রহ্মা খুশি হয়ে তাঁদের বর দিয়েছিলেন, কোন পুরুষ তাঁদের বধ করত পারবে না। শুধু কোন নারী বধ করতে পারবে, তবে সেই নারী হতে হবে অ-যোনি সম্ভূতষ অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম নেননি এমন নারী। এদিকে দুই অসুরের অত্যাচার বেড়ে চলেছে। এমন সময় এদের বধ কে করবে এই নিয়ে চিন্তিত ছিল দেবতাগণ।

দেবী পার্বতীর কালিকা-জন্মে তাঁর রং ছিল কালো মেঘের মতো। তাই শিব তাঁকে কালিকা বলে ডাকতেন। জানা যায় শিব পুরাণে  ভগবান শিব দেবী পার্বতীকে তাঁর কালো ত্বকের জন্য উপহাস করার পরে, দেবী পার্বতী রেগে যান। সতী যখন দক্ষ যজ্ঞ স্থলে দেহত্যাগ করেছিলেন। তখন যখন সকলের সামনেই কালিকাকে ডেকে ওঠেন, তখন থেকেই পার্বতী তপস্যা শুরু করেন তাঁর কালো ত্বক মুছে ফেলার জন্য।

তপস্যার শেষে তাঁর গায়ের রঙ হল পূর্ণিমার চাঁদের মতো। আর ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়। তিনিই দেবী কৌশিকী। সেই দেবী কৌশিকীই এই অমাবস্যা তিথিতে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। যেখান থেকে তিনি অন্ধকার দেবী কৌশিকী রূপে আবির্ভূত হন, রাক্ষসদের হত্যা করেন এবং আবার ফর্সা হয়ে শিবের কাছে ফিরে আসেন।

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার