খান্ডোয়া দুর্ঘটনায় নিহত ১১ জনের পরিবারকে ৬ লক্ষ টাকার বদলে ধরানো হল ফাঁকা খাম, মুখ্যমন্ত্রীর কীর্তিতে হৈচৈ

কী কাণ্ড! সাহায্যের নামে ধোঁকাবাজি! ক্ষতিপূরণ হিসেবে লক্ষ লক্ষ টাকা দেওয়ার বদলে খালি খাম দিয়ে গেলেন খোদ মুখ্যমন্ত্রী! খাম হাতে ক্যামেরার সামনে আবার পোজও দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! সাহায্যের নামে ধোঁকাবাজি! ক্ষতিপূরণ হিসেবে লক্ষ লক্ষ টাকা দেওয়ার বদলে খালি খাম দিয়ে গেলেন খোদ মুখ্যমন্ত্রী! খাম হাতে ক্যামেরার সামনে আবার পোজও দিলেন। গত ২ অক্টোবর সন্ধ্যায়, মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার পান্ধনার কাছে, একটি পুকুরে দুর্গা প্রতিমা বিসর্জনের সময়, একটি ট্র্যাক্টর-ট্রলি উল্টে যায়। যার ফলে ১১ জনের মৃত্যু হয়। তাদের বেশিরভাগই ছিলেন অল্পবয়সী মেয়ে এবং কিছু যুবক। বেশ কিছুজন আহত হন। এই দুর্ঘটনার পর বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। এবং নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা, আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর আহতদের জন্য মুখ্যমন্ত্রী এক লক্ষ টাকা ত্রাণ ঘোষণা করেছিলেন।

ফলে, নিহতদের পরিবার মোট ছয় লক্ষ টাকা এবং আহতদের দেড় লক্ষ টাকা করে দেওয়া হবে। কথা অনুযায়ী, সেই দুর্ঘটনায় সাহায্যের জন্যে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং ক্ষতিপূরণ হিসেবে একটি করে সিল করা খাম দিয়ে আসেন। পাশাপাশি খাম দেওয়ার সময়ে তিনি একটি ছবির জন্য পোজও দেন। আর পরের দিন রাজ্যের আরেক মন্ত্রী বিজয় শাহ ICU-তে আহতদের কাছে একই রকমের খামগুলি হস্তান্তর করেন। স্বাভাবিকভাবেই সবাই ভেবেছিলেন এই খামের ভেতরে সাহায্যের টাকা রয়েছে, যা নিহত ও আহতদের জন্যে রাজ্য সরকার ঘোষণ করেছিলেন। কিন্তু প্রকৃতার্থে খামের ভিতর যা ছিল তা দেখে হতবাক সকলে! মুখ্যমন্ত্রী মোহন যাদব যখন খান্ডোয়া দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পৌঁছন, তখন তিনি তাদের সিল করা খামগুলি তাদের হস্তান্তর করেন। সকলেই ধরে নিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রীর দেওয়া খামে ঘোষিত ৪ লক্ষ টাকার চেক থাকবে। কিন্তু যখন পরিবারের সদস্যরা বাড়ি ফিরে খামগুলি খোলেন, তখন তারা দেখতে পান, খামগুলি তে কোনও চেক ছিল না, কেবল এসডিএম পান্ধনার কাছ থেকে একটি গ্রহণযোগ্যতা পত্র ছিল।

এমনকী শনিবার সকালে রাজ্যের মন্ত্রী বিজয় শাহ যখন এই দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে খান্ডোয়ার জেলা হাসপাতালের আইসিইউ পরিদর্শন করেন, তখন তিনিও একটি সিল করা খাম আহতদের পরিবারের কাছে হস্তান্তর করেন, তিনিও একটি ছবি তোলেন। একটি প্রেস নোটও জারি করা হয়। সবাই ভেবেছিলেন, ওই খামে হয়তো আহতদের সাহায্যের জন্য ১.৫ লক্ষ টাকার চেক থাকবে। কিন্তু আহতরা যখন খাম খুললেন, তখন দেখতে পান সেখানে মাত্র ৫,০০০ টাকার চেক রয়েছে, যা কোনও ঘোষণার অংশ ছিল না। তবে সরকারি সূত্র বলছে যে, তাৎক্ষণিক সহায়তার নামে এই চেকগুলি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির খান্ডোয়া শাখা থেকে করা হয়েছিল। কিন্তু এখানেও একটা সমস্যা দেখা দিয়েছে। ছয়জন আহতের মধ্যে মাত্র চারজন চেক পেয়েছিলেন। পেয়ারে সিংয়ের ছেলে দুর্গা এবং জেত্রার ছেলে লক্ষ্মীকে চেক দেওয়া হয়নি। তাদের চেক দিয়ে বলা হয়েছিল যে, চেকগুলি তাদের প্রয়োজনীয় খরচ মেটাতে তাৎক্ষণিক সহায়তার জন্য। তাদের অ্যাকাউন্টে সরাসরি প্রচুর অর্থ জমা হবে। অর্থাৎ ক্ষতিপূরণের নামে আবারও ধোঁকাবাজি বিজেপিশাসিত মধ্যপ্রদেশে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে