চিনে নিন জীবনের সবচেয়ে বড় শত্রুকে, কীভাবে চিনবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: চাণক্যের নাম বিশ্ব বিখ্যাত। তিনি ছিলেন একাধারে কূটনীতিজ্ঞ, রাজ-উপদেষ্টা, অর্থনীতিবিদ, দার্শনিক, শিক্ষক এবং সুবিচারক। প্রজন্মের পর প্রজন্মকে চাণক্য তাঁর নীতি ব্যক্ত করে জীবনে সাফল্যের সঙ্গে এগিয়ে চলার পরামর্শ দিয়েছেন। চাণক্য বা কৌটিল্যের আসল নাম বিষ্ণু শর্মা। বলা হয়ে থাকে তিনি অর্থশাস্ত্র গ্রন্থের প্রণেতা।তার বাণী মেনে চলেন বহু মানুষ। চলার পথে জীবনে কতই না সমস্যা আসে। প্রত্যেক সমস্যার সমাধানও আছে। জানেন কী আপনার শত্রু কে? একথা বলে দেবে চাণক্য নীতি।

চাণক্য বলে গিয়েছেন অস্থির মনকে শান্ত করুন। মন শান্ত হলে তবেই প্রকৃত বন্ধুকে চেনা যায়। মন শান্ত করলে চেনা যায় আসল শত্রুকে। আশ্চর্যের বিষয় হল মন শান্ত করলে শত্রু আপনার কোন ক্ষতি করতে পারবে না। চাণক্য মতে রাগ হল আমাদের জীবনের সবচাইতে বড় শত্রু। কারণ ক্রোধান্বিত অবস্থায় কোনও সিদ্ধান্তই সঠিকভাবে নেওয়া সম্ভব হয় না।রাগত অবস্থায় কোনটি ভুল ও কোনটি ঠিক তা স্পষ্টভাবে স্থির করা যায় না।ওই সময়টাই হল জীবনের সবচাইতে কঠিন সময়। তাই ওইসময়টা মন স্থির রাখুন।রাগ জীবনের শান্তি ও ভালো সম্পর্ক নষ্ট করে রাগ আমাদের মধ্যে নেতিবাচক আবেগ তৈরি করে, যা আমাদের সম্পর্ককে দুর্বল করে এবং মানসিক শান্তি কেড়ে নেয়।  তাই ওইসময় শান্ত থাকার পরামর্শ দিয়েছেন চাণক্য। 

আরও পড়ুন : এই চার ধরনের ব্যক্তিদের কাছে কখনও টাকা থাকে না, কারা তাঁরা জানেন?

চাণক্য নীতি অনুসরণ করে বহু মানুষের চলার পথে এগিয়ে চলেছেন। তেমনই সাফল্য ফিরে পেয়েছেন অনেকেই৷ এমনকী ভাল ও মন্দেরও সঠিক দিশাও খুঁজে পেয়েছেন একাংশ৷চাণক্য নীতি অনুসরণ করে চললে জীবনে কোনওদিন সুখ ও শান্তির অভাব হয় না৷ ওনার মতে, লেখাপড়ার মধ্য দিয়ে আমরা যা শিখি, তা সারাজীবনের পাথেয় হয়েই থেকে যায়৷ এটা কেউ কেড়ে নিতে পারে না৷ তাই জ্ঞানই হল আসল অস্ত্র। এই অস্ত্রকে আরও তীক্ষ্ম বানাও জ্ঞান অর্জনের মাধ্যমে।

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল বেলজিয়াম, লড়াই করেও মিশরের সঙ্গে ড্র ইরানের

মুক্তির দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল অক্ষয়ের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কত আয় হল?

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’