কোথায় মোক্ষলাভ, কোথায় মিটবে বাস্তুদোষ! গণেশের কোন শুঁড়ের কী অর্থ? জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই গণেশ চতুর্থী। মায়ানগরী মুম্বই সহ দেশের বিভিন্ন প্রান্তে পূজিত হন সিদ্ধিদাতা। বাংলাতেও তার অন্যথা হয়না। বাংলাতেও মহা সমারোহের সঙ্গে পুজো করা হয় পার্বতী নন্দনের। তাঁকে অগ্রপূজ্য বলা হয়ে থাকে। তার কারণ সব দেবতারা আগে গণেশপুজো করা হয়ে থাকে। ভক্তদের মনোস্কামনা পূরণ করেন বলেন তিনি সিদ্ধিবিনায়ক। গণেশ পুজো করলে সব ধরনের বিপদ কেটে যায়। আগামী বুধবার গণেশ চতুর্থী পালন হতে চলেছে সর্বত্র। গণেশের শুঁড় নিয়ে একাধিক ব্যাখ্যা রয়েছে। একেক ধরনের শুঁড়ের একেক অর্থ।

একেক গণেশ মূর্তিতে দেখা যায়, শুঁড় একেক দিকে। কোনওটা ডান দিকে ঘোরানো, কোনওটা বাদিকে, কোনওটা আবার সোজা নেমেছে। এই বিষয়টির ধর্মীয়ক্ষেত্রে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। গণপতির শুঁড়ই হল বাধা দূর করে এগিয়ে যাওয়ার প্রতীক। বাড়িতে গণেশ বাসাতে চাইলে সবসময়ে বসা মূর্তি আনতে হয়। অল্প দিনের জন্য গণেশকে পুজো করলে দাঁড়ানো মূর্তি আনা হয়। তাই বেশিভাগ মণ্ডপে আনা হয় দাঁড়ানো মূর্তি। কিন্তু মন্দির ও বাড়িতে থাকে বসা মূর্তি।

এবার আসা যাক শুঁড়ের প্রসঙ্গে। বেশিরভাগ মূর্তিতে গণেশের শুঁড় বাঁ দিকে বেঁকানো থাকে। এর নাম বামামুখী গণেশ। বাম দিকে থাকা শুঁড়ের গণেশ সুখ, সমৃদ্ধি নিয়ে আসেন। বাস্তুদোষ দূর করতে এই গণেশ খুব ভালো। আবার কিছু মূর্তিতে দেখা যায় ডান দিকে শুঁড় রয়েছে। খুব কম জায়গায় ডান দিকে শুঁড় বাঁকানো গণেশ পাওয়া যায়। মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশের শুঁড় ডান দিকে বাঁকানো। এই ধরনের গণেশ মূর্তি স্বাধীনতা ও মোক্ষলাভের প্রতীক। কোথাও কোথাও গণেশের শুঁড় সোজা দেখতে পাওয়া যায়। তবে খুব কম এই মূর্তির দেখা মেলে। এই বিশেষ শুঁড়ের অর্থ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মিল এবং সম্পূর্ণ স্বর্গীয় রূপ প্রাপ্তি।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের