অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়ে আম জনতার মতামত চাইল আইন কমিশন

আগামী ৩০ দিনের মধ্যে মতামত জানাতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: স্বাধীনতার ৭৫ বছর বাদে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড চালু হবে  কিনা তা নিয়ে ধর্মীয় সংগঠন ও সাধারণ মানুষের মতামত চাইল আইন কমিশন। বুধবার কমিশনের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে নিজেদের মতামত বা পরামর্শ জানাতে পারবেন সাধারণ নাগরিক থেকে শুরু করে ধর্মীয় সংগঠনগুলি। আচমকাই আইন কমিশনের এমন ত‍ৎপরতার পিছনে গোপন রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

অভিন্ন দেওয়ানি বিধি হল সকলের জন্য এক আইন, যা সারা দেশের সকল ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত ক্ষেত্রেও লাগু হবে। এর মধ্যে রয়েছে, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক প্রভৃতি। সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদে বলা রয়েছে, ভারতের অভিন্ন দেওয়ানি বিধি চালু করার জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। পর্তুগিজ শাসনের অবসানের পরে শুধুমাত্র গোয়াতেই অভিন্ন দেওয়ানি বিধি চালু রয়েছে। বিজেপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের পক্ষ থেকে দীর্ঘদিন ধরেই দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালুর দাবি তোলা হয়েছে।

২০১৪ সালে দিল্লির মসনদে আসীন হওয়ার পরেই দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালুর উদ্যোগ নিয়েছিল মোদি সরকার। ২০১৮ সালে ২১তম আইন কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়া হয়েছিল। যদিও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। ২০১৮ সালের অগস্ট মাসে গঠিত হয় ২২তম আইন কমিশন। যার নেতৃত্বে রয়েছেন বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এ পি শাহ। ২০২১ সালে ফের তিন বছরের জন্য ওই কমিশনের মেয়াদ বাড়ানো হয়। আগামী বছর দেশে লোকসভা ভোট। আর ওই ভোট বৈতরণি পার হতে অভিন্ন দেওয়ানি বিধিকে হাতিয়ার করতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর রাজনৈতিক প্রভুদের খুশি করতে এবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সাধারণ মানুষের মতামত চাওয়ার সিদ্ধান্ত নিল আইন কমিশন।

 

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের