ফের Gen Z আন্দোলন, আরও এক দেশের সরকারের পতন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যুৎ ও জল সংকট নিয়ে টানা বিক্ষোভ চলছিল মাদাগাস্কার। তার জেরে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এই ঘটনার পর মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা তার সরকার ভেঙে দিয়েছেন। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রবল হিংসার কারণে আহত হয়েছেন অন্তত শতাধিক মানুষ।

মাদাগাস্কারে সপ্তাহ খানেক আগে শুরু হয় জেন জি আন্দোলন। সেই আন্দোলনের আঁচে এখনও পুড়ছে এই দেশ। সোমবারও চলছে আন্দোলনের জের। রাজধানী আন্তানানারিভোর তরুণদের নেতৃত্বে বিক্ষোভকারীরা জীবনযাত্রার ক্রমাবনতি, ঘন ঘন লোডশেডিং ও জল সংকটের বিরুদ্ধে রাস্তায় নামে। স্থানীয় টেলিভিশন ফুটেজে দেখা গিয়েছে, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জাতীয় সঙ্গীত গাইতে গাইতে শহরের কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছেন বিক্ষোভকারীরা। বাধ্য হয়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি রয়েছে।

রাজধানী জুড়ে ছন্নছাড়া অবস্থা। বিভিন্ন সুপারমার্কেট, ইলেকট্রনিকসের দোকান ও ব্যাঙ্কে লুটপাট হয়েছে। এর পাশাপাশি কয়েকজন রাজনীতিবিদের বাড়িতেও হামলা চালানো হয়েছে। সোমবার টেলিভিশনে এক বক্তৃতা দিতে গিয়ে  প্রেসিডেন্ট রাজোয়েলিনা সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলেন, ‘সরকারের সদস্যরা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে থাকে তবে আমরা তার জন্য ক্ষমা চাইছি। আমি জনরোষ বুঝতে পারছি। বিদ্যুৎ ও জলের সমস্যায় মানুষের ভোগান্তির বিষয়টিও বুঝতে পারছি।’ রাজোয়েলিনা ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে সহায়তার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তরুণদের সঙ্গে আলোচনার জন্য আহ্বান জানান।

জাতিসংঘের মানবাধিকার দফতর সূত্রে খবর, বিক্ষোভকারীরা ছাড়াও নিহত হয়েছেম বেশ কয়েকজন সাধারণ মানুষ। তাঁদের কেউ মারা গিয়েছেন নিরাপত্তা বাহিনীর গুলিতে, কেউ আবার লুটপাট ও হিংসাত্মক ঘটনার ফলে। মাদাগাস্কারের বিদেশ মন্ত্রক এসব তথ্যকে ‘গুজব‘ বলে আখ্যায়িত করেছে।

২০২৩ সালে পুনর্নির্বাচন হয়েছিল। সেই সময় প্রেসিডেন্ট হন রাজোয়েলিনা। প্রায় তিন কোটি মানুষ বাস করেন মাদাগাস্কারে। আফ্রিকার দরিদ্রতম রাষ্ট্রগুলির মধ্যে একটি হল এই মাদাগাস্কার। বিশ্বব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী,  ২০২২ সালে দেশটির প্রায় ৭৫ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করতেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের