আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঋণ পরিশোধে ব্যর্থ ছেলে, মাকে জোর করে তুলে নিয়ে গেল মহাজন

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: যুগ বদলায় কিন্তু দ্রৌপদীদের অবস্থা বদলায় না। এক ভারতীয় মায়ের বুকফাটা হাহাকার আবারও উঠে এল খবরের শিরোনামে। তেলেঙ্গানা রাজ্যের(Telengana Incident) চাঞ্চল্যকর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে(Viral Video) যেখানে বলপূর্বক কিছু দুষ্কৃতী এক মহিলাকে তুলে নিয়ে যাচ্ছে(Kidnap Case)। ঘটনাটি ঘটেছে ওই রাজ্যের কোডুমুঞ্জা গ্রামে। ঋণ পরিশোধ করতে না পারায় ওই মহিলাকে অপহরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ খাস কলকাতায় রাতের আঁধারে মাথায় বন্দুক ঠেকিয়ে লরি নিয়ে চম্পট ৫ দুষ্কৃতী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাল দেওয়াকর নামক মহারাষ্ট্রের একজন ঠিকাদার, আখ কাটার জন্য পাল্লাপু শ্রীনিবাস নামের একজন শ্রমিক ঠিকাদারকে ৩ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। শ্রীনিবাস এবং তাঁর ভাই বর্তমানে ছত্তিশগড়ে কর্মরত। যার জেরে তাঁরা চুক্তি অনুযায়ী ঋণ পরিশোধ করতে মহারাষ্ট্রে যেতে পারেননি। এরপরই দেওয়াকর এবং শ্রীনিবাসের মধ্যে শুরু হয় মনোমালিন্য।

ক্ষমতাবান হওয়ার সুবাদে নিজের চরম চালটি চেলে ফেলেন দেওয়াকর। শ্রীনিবাসের মাকে ধরে আনতে লোক পাঠান তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দেওয়াকরের লোকজনেরা বলপূর্বক ধরে নিয়ে যাচ্ছে শ্রীনিবাসের মাকে। এমনকি দেওয়াকরের সহযোগীরা কোডুমুঞ্জা গ্রামে এসে শ্রীনিবাসের পরিবারের সদস্যদের উপর হামলা চালায় বলে অভিযোগ। এরপরই স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানায় শ্রীনিবাস। ইতিমধ্যেই পুলিশ দেওয়াকরের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ আরজি কর মামলায় নয়া মোড়, অন্তর্বর্তী রিপোর্ট জমা দিল জাতীয় টাস্ক ফোর্স

পরিশেষে একটি কথা বলা উচিৎ, খবরের শুরুতে দ্রৌপদীর প্রসঙ্গ আনা হলেও মনে রাখতে হবে দ্রৌপদীকে বাজি ধরা হয়েছিল পঞ্চ-পাণ্ডবদের তরফ থেকে। কিন্তু তেলেঙ্গানার ঘটনায় তেমন কিছু ঘটেনি তবু একজন নারীর ওপর অহেতুক আক্রমণ কেন? নারীদের আক্রমণ করা সহজ সেই কারণেই কি এমনটা ঘটলো? নাকি পিছিয়ে পড়া মানসিকতা এর জন্য দায়ী? ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটিয়ে উচিৎ কার্য হল ইতিহাস থেকে সঠিক শিক্ষা নেওয়া। কিন্তু কিছু বিক্ষিপ্ত ও মর্মান্তিক ঘটনা মনে করিয়ে দেয় ‘এগিয়ে গিয়েও পিছিয়ে যাচ্ছি আমরা’।

Published by:

Share Link:

More Releted News:

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ