আট রানে ৭ উইকেট নিয়ে টি টোয়েন্টিতে বিশ্বরেকর্ড গড়লেন ইনি

Share:

নিজস্ব প্রতিনিধি: হারিয়ে দিলেন ভারতীয় বোলার দীপক চাহার, নাইজেরিয়ার পিটার আহোরকে। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এক ম্যাচে সাত উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ার  পেসার সায়াজারুল ইজাত ইদ্রিস। তিনিই বিশ্বে প্রথম বোলার যিনি টি টোয়েন্টির এক ম্যাচে সাত উইকেট নিয়েছেন। কত রানে সাত উইকেট নিয়েছেন তা জানলেও অনেকের চোখ কপালে উঠতে পারে। মাত্র আট রান খরচ করেছেন ৩৩ বছর বয়সী পেসার।  আর অনন্য কীর্তি গড়ার জন্য নেটমাধ্যমে প্রশংসায় ভাসছেন সায়াজারুল।  

বুধবার কুয়ালালামপুরে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘বি’ অঞ্চলের বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল চিন ও মালয়েশিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন চিনের অধিনায়ক। বিনা উইকেটে ১২ রান তুলেছিল দলটি। কিন্তু তার পরেই বল হাতে কার্যত আগুন ঝরালেন সায়াজারুল। একের পর এক চিনা ব্যাটারকে ফেরত পাঠালেন সাজঘরে। মাত্র ১১ রান যোগ হতে না হতেই আউট হয়ে গেলেন চিনের ১০ ব্যাটসম্যান। ১১.২ ওভারে ২৩ রানে গুটিয়ে যায় চিনের ইনিংস। ৪ ওভার বল করে মাত্র ৮ রান খরচ করে ৭ উইকেট নিয়েছেন সায়াজারুল। সবচেয়ে লক্ষ্যণীয় হল, সাত জনকেই ক্লিন বোল্ড করেছেন মালয়েশিওয়ার বোলার। ৫ জন ব্যাটসম্যানকে ফিরিয়েছেন ০ রানে। বাকি দুজনের একজন করেছেন ৭ রান ও অন্যজন ৩ রান।

টি-টোয়েন্টির ইতিহাসে এর আগে সেরা বোলিং ফিগার ছিল নাইজেরিয়ার ক্রিকেটার পিটার আহোর দখলে। ২০২১ সালে তিনি সিয়েরা লিওনের বিরুদ্ধে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন ভারতীয় বোলার দীপক চাহার। কিন্তু তাদের সেই রেকর্ড এদিন গুড়িয়ে দিলেন সায়াজারুল।

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের