কী সাংঘাতিক! অজগরকে গদি বানিয়ে শুয়ে পড়েছে ব্যক্তি, ভিডিও দেখে চোখ কপালে নেটবাসীর

যদিও এমন ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে খেলতেও দেখা যায় কিছু কিছু মানুষকে। যদিও তাঁরা সাপ ধরার পেশাদার। কিন্তু তা বলে সাপকে গদি বানিয়ে শুয়ে থাকবেন? হ্যাঁ, সম্প্রতি এমনই একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেটজগতে প্রতিনিয়ত ইউনিক ইউনিক ছবি-ভিডিও ভাইরাল হয়েই চলেছে। আনন্দ দেওয়ার পাশাপাশি এক একটি ভয়াবহ ভিডিয়োও প্রতিনিয়ত নেটপাড়া দাপিয়ে বেড়াচ্ছে। আর এই ভিডিওগুলি দুর্দান্ত ভিউজও অতিক্রম করছে। যাই হোক, সম্প্রতি নেট দুনিয়ায় একটি চমকপ্রদ ভিডিও ভাইরাল হয়েছে। যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন সকলে। কী আছে ভিডিওতে? পশুদের মধ্যে অন্যতম বিষধর প্রাণী হল সাপ। সাপকে ৮ থেকে ৮০ সকলেই মোটামুটি ভয় পান।

সাপের নাম শুনলে প্রথমে মাথায় আসে, ‘এক ছোবলে ছবি’ হওয়ার বিষয়টি। যদিও এমন ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে খেলতেও দেখা যায় কিছু কিছু মানুষকে। কিন্তু তাঁরা সাপ ধরার পেশাদার। কিন্তু তা বলে সাপকে গদি বানিয়ে শুয়ে তার উপর থাকবেন? হ্যাঁ, সম্প্রতি এমনই একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি বিশালাকার অজগর সাপকে গদি বানিয়ে তার উপর শুয়ে আছেন। যা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন নেটবাসী। শুধু তাই নয়, ব্যক্তিটিকে অজগরের উপর বসে তাকে থাপ্পড় কষাতেও দেখা যায়।

কিন্তু সাপটি মোটেও রাগে নি, বরং আদর খাওয়ার জন্যে লোকটির সামনে মুখ বাড়িয়ে দেয়। এবং হলুদ-কালো ডোরাকাটা সাপটির মুখ ছুঁয়ে আদর করতেও দেখা যায় ব্যক্তিটিকে। বোঝাই যাচ্ছে, ব্যক্তিটি অজগরটিকে পোষ্য হিসেবে পালন করছেন। কিন্তু ভিডিওতে ব্যক্তির মুখ দেখা যায়নি। তবে ভাইরাল ভিডিওটির মন্তব্য বিভাগে অনেকেই বিষয়টিকে বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। ভিডিওটি ইতিমধ্যেই মিলিয়ন মিলিয়ন ভিউজ অতিক্রম করেছে। তবে ভিডিওটি কোথাকার তাও জানা যায়নি। কিন্তু এমন ভাইরাল ভিডিও কিন্তু প্রথবার ঘটেনি। এর আগেও এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে।

অবৈধ ভাবে ভারতে বসবাসের অভিযোগে উত্তরপ্রদেশের আলিগড় থেকে গ্রেফতার ১২

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭৫৫ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও কাণ্ডে ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস শাহরুখের

দলে ফিরবেন জাদেজা-সিরাজ? নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

এসআইআরে বাদ গিয়েছে বাবার নাম, সদ্যোজাতকে জন্ম সার্টিফিকেট দিতে অস্বীকার

হরিয়ানায় ভয়াবহ গ্যাং ওয়ার, এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা চার যুবক

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর