এই ব্যক্তির নাক পৃথিবীর দীর্ঘতম, যা ৭১ বছর বয়েসেও বেড়ে চলেছে!

বয়স ৭১ বছর, তবুও তাঁর নাক বেড়েই চলেছে। ইতিমধ্যেই ওই ব্যক্তি পৃথিবীর দীর্ঘতম নাকের মালিক। তবুও প্রতি বছর তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন নাক নিয়ে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বয়স ৭১ বছর, তবুও তাঁর নাক বেড়েই চলেছে। ইতিমধ্যেই ওই ব্যক্তি পৃথিবীর দীর্ঘতম নাকের মালিক। তবুও প্রতি বছর তিনি নিজের রেকর্ড নিজেই ভাঙছেন নাক নিয়ে। তুরস্কের মেহমেট জাইরেক তাঁর নাকের জন্য ইতিমধ্যেই বিশ্বরেকর্ড গড়েছেন। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও তাঁর নাম রয়েছে দীর্ঘতম নাকের জন্য। তাঁর নাকটি পৃথিবীর যে কোনও মানুষের থেকে বড়। ‘দ্য সান ইউকে’ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, তিনিই একমাত্র জীবিত ব্যক্তি যার নাকের দৈর্ঘ্য ৮.৮ সেন্টিমিটার (৩.৪৬ ইঞ্চি)।

২০১০ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম উঠেছিল পৃথিবীর দীর্ঘতম নাকের জন্য। সেই থেকে ওই রেকর্ড আর কেউ ভাঙতে পারেননি। কারণ প্রতি বছরই মেহমেট জাইরেকের নাকের দৈর্ঘ্য আরও বাড়ছে। তবে একটা কথা বলে রাখি, তিনি বর্তমানে পৃথিবীর দীর্ঘতম নাকের মালিক হলেও সর্বকালীন রেকর্ড কিন্তু তাঁর দখলে নেই। ইতিহাসের দীর্ঘতম নাকের রেকর্ডটি টমাস ভেডার্স (ব্রিটেন) এর দখলে। অবিশ্বাস্য হলেও সত্যি, ১৮ শতকে টমাস ভেডার্সের নাকের দৈর্ঘ্য ছিল ১৯ সেন্টিমিটার। তারপরই রয়েছে তুরস্কের মেহমেট জাইরেকের নাক। এখন দেখার ওই রেকর্ড তিনি ভাঙতে পারেন কিনা।

বেসন দিয়ে বানান রাজকীয় স্বাদের হালুয়া, রইল ঘরোয়া রেসিপি

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

মধ্যরাতে হেলমেট ছাড়া এক বাইকে দুই যুবকের সঙ্গী তরুণী, দেখতে পেয়ে পুলিশ যা করল…

স্বাদে টেক্কা দেবে রেস্তরাঁকে, মাইক্রোওয়েভেই বানিয়ে নিন জিরা আলু

ফ্রিজে রাখছেন পনির? এই ভুলেই ২ দিনেই নষ্ট হতে পারে

গরম ভাতের সঙ্গে জমবে দারুণ, মুসুর ডালে মুচমুচে পটল ভাজা বানান এভাবে

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

পুজোর আগে হুড়মুড়িয়ে কমল সোনা-রুপোর দাম, জানেন কমে কত হল?

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬