মস্তিষ্কের জন্য বিষ হয়ে উঠছে মিল্কশেক, সতর্কবার্তা গবেষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুস্থ থাকার জন্য সঠিক খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে টুকটাক জাঙ্ক ফুডও খাই আমরা। কিন্তু এই মাঝেমধ্যে জাঙ্কফুড খাওয়াও কিন্তু মস্তিষ্কের উপর  খারাপ প্রভাব ফেলতে সক্ষম। যারা ফিটনেসের প্রতি আগ্রহী এবং সপ্তাহে একবার চিট ডে পালন করেন তাদের ক্ষেত্রে এটি বেশি ঘটে। তাই জাঙ্ক ফুড খাওয়ার আগে অবশ্যই দুবার ভাবা উচিত। শুধু তাই নয়, সাধারণ মিল্কশেকও  মস্তিষ্কের জন্য বিরাট ক্ষতিকারক হয়ে উঠতে পারে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, মিল্কশেকের মতো হাই ফ্যাটযুক্ত খাবার আপনার মস্তিষ্কে রক্ত ​​প্রবাহকে প্রভাবিত করতে পারে। এর ফলে স্ট্রোক এবং ডিমেনশিয়ার মতো গুরুতর রোগের ঝুঁকি বাড়ে। এই গবেষণাটি দ্য জার্নাল অফ নিউট্রিশনাল ফিজিওলজিতে প্রকাশিত হয়েছে।

আমাদের শরীরের শক্তি সরবরাহের জন্য ফ্যাট অপরিহার্য। চর্বি শরীরের কাঠামোগত অংশ তৈরিতে সাহায্য করে। ফ্যাট-দ্রবণীয় ভিটামিন পরিবহন এবং বিকশিত করা সহ অনেক গুরুত্বপূর্ণ জৈবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই ধরণের ফ্যাট রয়েছে - স্যাচুরেটেড ফ্যাট এবং আনস্যাচুরেটেড ফ্যাট। এদের রাসায়নিক গঠন ভিন্ন এবং শরীরের উপর এদের প্রভাবও ভিন্ন। এই নতুন গবেষণায় দেখা গেছে যে উচ্চ চর্বিযুক্ত খাবার, মিল্কশেক বা ফ্রায়েড স্ন্যাক্স জাতীয় খাবারের মতো তাৎক্ষণিক খাবারও শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। এগুলি রক্তনালীগুলির সংকোচনের ক্ষমতাকে প্রভাবিত করে, যা হৃদপিণ্ড এবং মস্তিষ্ক উভয়ের জন্যই বিপজ্জনক হতে পারে।
দু'ধরনের বয়সের পুরুষদের উপর গবেষণা করা হয়েছিল। একটি দল ছিল ১৮-৩৫ বছর বয়সী এবং অন্যটি ৬০-৮০ বছর বয়সী। দুই বয়সের পুরুষদেরই হাই ফ্যাটযুক্ত খাবার দেওয়া হয়েছিল। তার মধ্যে ছিল মিল্কশেক। প্রচুর পরিমাণে হুইপ ক্রিম থাকার ফলে এই মিল্ক শেককে গবেষকরা বলতেন 'ব্রেন বম্ব'। মিল্ক শেকে প্রায় ১৩৬২ ক্যালোরি এবং ১৩০ গ্রাম ফ্যাট ছিল যা ফাস্ট ফুডের সমান। ফলাফল স্বরূপ দেখা যায় যে হাই ফ্যাটযুক্ত খাবার হৃৎপিণ্ডের সঙ্গে সংযুক্ত রক্তনালীগুলির প্রশমণ ক্ষমতা হ্রাস করে, যা মস্তিষ্কে রক্ত ​​সরবরাহকে প্রভাবিত করে। প্রবীনদের মধ্যে এই প্রভাব প্রায় ১০% বেশি ছিল। স্পষ্টভাবে দেখা যায় যে বৃদ্ধ বয়সে মস্তিষ্ক এই ধরনের খাবারের প্রভাবের প্রতি আরও বেশি সংবেদনশীল হয়ে ওঠে। 

গবেষকরা বলেছেন যে স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার খাওয়া কেবল হৃদরোগের স্বাস্থ্যকেই বিপন্ন করে না বরং মস্তিষ্কের উপরেও প্রভাব ফেলে।বয়স্কদের জন্য এই ধরনের জিনিস এড়িয়ে চলা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ তাদের মস্তিষ্ক এমনিতেই স্ট্রোক এবং নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকির মধ্যে থাকে। যদিও দু'একবার উচ্চ ফ্যাটযুক্ত খাবার খেলে তাৎক্ষণিক ক্ষতি হয় না, তবুও যতটা সম্ভব কম পরিমাণে মিল্কশেক খাওয়াই ভাল। আপনার দৈনন্দিন খাদ্যতালিকায় ভারসাম্য বজায় রাখা এবং স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কমান স্বাস্থ্যের জন্য উপকারী হবে।  মনে রাখবেন, শুধুমাত্র সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমেই আমরা হৃদপিণ্ড এবং মস্তিষ্ককে সুস্থ রাখতে পারি। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের