ছোবল খেয়েই বিষাক্ত সাপকে গলায় পেঁচিয়ে মালা বানাল বাঁদর

Share:

নিজস্ব প্রতিনিধি :  একের পর এক ছোবল মেরে যাচ্ছে ‘বিষাক্ত গোখরো’। তবুও নিরবে সহ্য করছে বাঁদর। একপর্যায়ে সাপটিকে পেঁচিয়ে গলায় জড়িয়ে নিল বাঁদরটি। এমন ভিডিয়ো সামনে আসতেই হইচই শুরু হয়েছে নেটপাড়ায়। ছড়িয়ে পরা এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি ক্ষেতের আলের উপর বসে রয়েছে একটি বাঁদর। তার গলার শিকল দড়ি দিয়ে বাঁধা রয়েছে। আর বাঁদরটির ঠিক সামনেই ফণা তুলে দাঁড়িয়ে রয়েছে ভয়ঙ্কর একটি গোখরো। বাঁদরটি ঘুরে যেতই ছোবল মারে বিষাক্ত সাপটি।

কিন্তু নিরুপায় বাঁদর ছোবল খেয়েও চুপচাপ বসে থাকে। নিজের কাজ করতে থাকে সে। একটু পরে গোখরোটি আবার তাঁকে ছোবল মারে। এর পর বিরক্ত হয়ে সাপটিকে তুলে গলায় জড়িয়ে ফেলে বাঁদর। সাপটি নীচে পড়ে গেলে বাঁদরটি আবার তাকে তুলে গলায় জড়িয়ে ফেলে মাফলারের মত। কিন্তু সাপটির পালানোর কোন লক্ষণই নেই।

সমাজমাধ্যমে এই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে হতবাক নেটাগরিকরা। তাঁদের একাংশের দাবি, সাপটি নিশ্চয়ই নির্বিষ। আর সেই কারণেই বাঁদরটির কোনও ক্ষতি হয়নি। অনেকে আবার বাঁদরটিকে বেঁধে রাখার জন্য তার মালিকের উপর রেগে গিয়েছেন। অনেকে প্রশ্ন তুলেছেন বন্য পশু বেঁধে রাখা নিয়ে। নেট নাগরিকদের একাংশের দাবি এভাবে বাঁদরটিকে বেঁধে রাখার কারণে সাপের ছোবল খেতে হয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা