রেকর্ড বৃদ্ধি! ৬ মাসেই পর্যটকের সংখ্যা বাড়ল ৪০ শতাংশ, কেন ভারতীয়দের এত টানছে মস্কো?

বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোতে ভিড় জমাচ্ছে ভারতীয় পর্যটকরা। ধীরে ধীরে মস্কো ভারতীয়দের কাছে অত্যন্ত প্রিয় গন্তব্যস্থল হয়ে উঠছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে রাশিয়ার রাজধানী মস্কোতে ভিড় জমাচ্ছে ভারতীয় পর্যটকরা। ধীরে ধীরে মস্কো ভারতীয়দের কাছে অত্যন্ত প্রিয় গন্তব্যস্থল হয়ে উঠছে। যার ফলে মাত্র ছয় মাসের মধ্যেই রাশিয়ায় আসা ভারতীয় পর্যটকের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালের প্রথমার্ধেও রাশিয়ায় ভারতীয় পর্যটক দের সংখ্যা এত ছিল না, শেষ ছয় মাসে যতটা বৃদ্ধি পেয়েছে। আমরা দেখেছি, অতীতে ইউরোপীয় এবং এশীয় দেশগুলি ভারতীয়দের পছন্দের গন্তব্য ছিল, কিন্তু এখন মস্কো সেই জায়গাটা নিয়েছে। এমনকী মস্কোও ধীরে ধীরে বিলাসবহুল ও সাংস্কৃতিক গন্তব্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আচমকাই এই বৃদ্ধির কারণ কী?

জানা যাচ্ছে, মস্কোয় ভারতীয় পর্যটকদের সংখ্যা বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হল, সরলীকৃত ভিসা প্রক্রিয়া, উন্নত বিমান যোগাযোগ এবং ভারত ও রাশিয়ার মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক। হ্যাঁ, মস্কো যেতে গেলে ভিসা নিয়ে কোনও অসুবিধার সম্মুখীন হতে হয় না। তাই আন্তর্জাতিক যোগ দিবস বা ইন্ডিয়া ফেস্টের মতো ভারতীয় অনুষ্ঠানগুলি আয়োজিত হলে শত শত ভারতীয় পর্যটক মস্কো ভ্রমণ করেন। তাই সাংস্কৃতিক সম্প্রীতি এবং সুবিধাজনক ভ্রমণ ব্যবস্থা মস্কোকে ভারতীয় পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় গন্তব্য করে তুলেছে। তবে, একসময় রাশিয়ার ভিসা প্রক্রিয়াকে দীর্ঘ এবং জটিল বলে মনে করা হত, কিন্তু এখন ই-ভিসা সবকিছু সহজ করে দিয়েছে। যার ফলে কোনও হোটেল বুকিং বা আমন্ত্রণপত্র ছাড়াই মাত্র চারদিনের মধ্যে অনলাইনে ভিসা পেয়ে যান ভারতীয় পর্যটকরা। এই পরিবর্তনের পর থেকেই, হাজার হাজার ভারতীয় রাশিয়া ভ্রমণ শুরু করেছেন।

পাশাপাশি এখন মস্কো যাওয়ার জন্য অনেক সরাসরি বিমান এবং সাশ্রয়ী মূল্যের ভ্রমণ প্যাকেজ পাওয়া যাচ্ছে। যা পর্যটকদের কাছে সুবিধাজনক হয়ে উঠেছে। এছাড়াও মস্কো পর্যটন বিভাগ ভারত সম্পর্কিত বিশেষ উদ্যোগ চালু করেছে। মস্কোতে ভারতীয় পরিবেশ বজায় রাখার জন্যে ভারতীয় রেস্তোরাঁ, মন্দির, শপিং স্পট এবং জনপ্রিয় পর্যটন গন্তব্য রয়েছে। এছাড়া রাশিয়া ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বন্ধনও কয়েক দশক ধরে বর্তমান। কারণ ভারতীয় সঙ্গীত, যোগব্যায়াম এবং বলিউড চলচ্চিত্রের জনপ্রিয়তা মস্কোতে দেখা যায়। তাইতো ইন্ডিয়া ফেস্ট এবং যোগ দিবসের মতো বার্ষিক অনুষ্ঠানগুলি ভারতীয় পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ হয়ে উঠেছে।

তবে মস্কো কেবল তার ইতিহাস এবং স্থাপত্যের জন্যই নয়, বরং তার আধুনিক এবং নিরাপদ পরিবেশের জন্যও পরিচিত। সেই কারণে শুধুমাত্র ২০২৫ সালের প্রথম মাসেই, পাঁচ লক্ষেরও বেশি বিদেশী পর্যটক মস্কোতে ভ্রমণ করেছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় ছিলেন। এছাড়া ২০২৫ সালে, ২৫০ জনেরও বেশি ভারতীয় ট্যুর অপারেটর এবং ভ্রমণ বিশেষজ্ঞ রাশিয়ায় OTOAI কনভেনশনে যোগ দিয়েছিলেন, মস্কোর সৌন্দর্য কাছ থেকে প্রত্যক্ষ করেছিলেন। তাই মস্কো এখন সবথেকে পছন্দের ডেস্টিনেশন ভারতীয় দের কাছে।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের