আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বালিশ চাপা দিয়ে ন’মাসের যমজ সন্তানকে খুনের দায়ে গ্রেফতার মা

নিজস্ব প্রতিনিধি, রোহতক: বালিশ চাপা দিয়ে নিজের ন’মাসের যমজ সন্তানকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মা’কে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানার জিন্দের দানোদা গ্রামে। ঘটনার ১৩ দিন বাদে গতকাল সোমবার ঘাতক মা’কে গ্রেফতার করেছে পুলিশ। জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন অভিযুক্ত। কিন্তু কী কারণে দুই একরত্তি শিশুকে খুন করলেন তা নিয়ে স্পষ্ট করে কোনও জবাব দেননি।

জিন্দ সদর থানার আধিকারিক নারওয়ানা আত্মা জানিয়েছেন, দানোদা গ্রামের বাসিন্দা শীতলের সঙ্গে তার স্বামীর মনমালিন্য চলছিল। গত ১২ জুলাই সকালে নিত্যদিনের মতো কাজে বেরিয়ে যান শীতলের স্বামী। ন’মাসের যমজ সন্তান জানকী ও জাহ্নবীকে নিয়ে বাড়িতেই ছিলেন শীতল। সন্ধ্যায় কাজ থেকে ফেরার পরে স্বামীকে তিনি জানান, আচমকাই মৃত্যু হয়েছে যমজ সন্তানের। পরিবারের বাকি সদস্যদের একই কথা জানান শীতল। স্ত্রীর কথায় বিশ্বাস করে দুই একরত্তি শিশুকে কবরও দিয়েছিলেন স্বামী।

গত রবিবার রাতে আচমকাই স্বামীর কাছে ন’মাসের যমজ সন্তানকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার কথা জানান শীতল। শুনে চমকে ওঠেন শীতলের স্বামী। সোমবার ভোরেই সোজা ছুটে যান থানায়। স্ত্রীর বিরুদ্ধে দুই শিশুসন্তানকে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ শীতলকে গ্রেফতার করে। জেরায় নিজের গর্ভজাত সন্তানদের খুনের কথা স্বিকার করলেও কী কাতরণে খুন করেছেন তা নিয়ে মুখ খোলেননি শীতল। জিন্দ সদর থানার আধিকারিক নারওয়ানা আত্মা জানিয়েছেন, দুই শিশুর দেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

এবার আদালতে হাজিরা দেবেন ‘স্বয়ং’ ভগবান বিষ্ণু-সহ অন্যান্য দেবদেবীরা!

হরভজন সিংয়ের নিরাপত্তা প্রত্যাহার করল পঞ্জাব সরকার, বাড়ি থেকে সরানো হল নিরাপত্তারক্ষীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ