বাংলাদেশে হিন্দু স্বার্থ সুরক্ষিত, ভারতের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে বারবার সরব হয়েছে ভারত। একাধিকবার এই নিয়ে বাংলাদেশকে সতর্কও করা হয়েছে। এবার বঙ্গবন্ধুর দেশের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন  বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিনি দেশে হিন্দুদের বিরুদ্ধে যে কোনওরকম হিংসার দাবিকে নস্যাত করে দিয়েছেন। ইউনূসের দাবি, ভারতের প্রচারিত এই তথ্য সম্পূর্ণ ‘ভুয়ো’। গত সপ্তাহে মার্কিন সাংবাদিক মেহেদী হাসানকে এক সাক্ষাৎকারে  বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা বলেছেন, “বর্তমানে ভারতের একটি বিশেষত্ব হল ভুয়ো খবর ছড়ানো।”

মহম্মদ ইউনূস বলেন, "জমির সীমানা নির্ধারণ সহ অন্যান্য স্থানীয় বিষয় নিয়ে প্রতিবেশীদের মধ্যে 'স্বাভাবিক দ্বন্দ্ব' থাকে। সেই সব দ্বন্দ্বকে কখনওই সাম্প্রদায়িক রঙ দেওয়া উচিত নয়।" ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসার বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদন ফুঁৎকারে উড়িয়েছেন ইউনূস। তাঁর কথায়, "আমি বলব সরকার এবিষয়ে খুবই সতর্ক, কারণ ভারত সর্বদা চাপ প্রয়োগ করে আসছে যে আমরা হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার করছি।" 

হাসিনার ক্ষমতাচ্যুতির পরপরই, সাম্প্রদায়িক ঘটনার খবর বিশ্বব্যাপী শিরোনামে উঠে আসছে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হিন্দুদের প্রতি ইউনূস সরকারের আচরণকে 'বর্বর' বলে অভিহিত করেছিলেন। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইউনূস বলেন, "ডোনাল্ড ট্রাম্প কি কখনও এমন কিছু বলেছেন? বাংলাদেশে বর্তমানে কী ঘটছে সে সম্পর্কে সম্ভবত তার কোনও জ্ঞান নেই।" প্রসঙ্গত, গত নভেম্বরে প্রায় ৩০,০০০ হিন্দু ঢাকার রাস্তায় মিছিল করে মহম্মদ ইউনূসের বিরুদ্ধে বারবার আক্রমণ ও হয়রানির অভিযোগ এনে সুরক্ষা দাবি করে। তারা হিন্দু নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এদের মধ্যে ছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসও। তাঁর গ্রেফতারির ফলে ভারতেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। মহম্মদ ইউনূস বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের কাছে আবেদন করেছেন যে তারা যেন নিজেদেরকে কেবল হিন্দু হিসেবে নয়, বরং বাংলাদেশি নাগরিক হিসেবে দেখেন। সেই সঙ্গে অনুরোধ করেছেন যেন তারা বিচ্ছিন্ন বোধ না করেন।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল