পক্ষীকূলের সেরা বলেই কী দেবসেনাপতির বাহন হল ময়ূর? জানেন কি এর পেছনে রহস্য!

Share:

নিজস্ব প্রতিনিধি : কার্তিকেয় বা কার্তিক হল যুদ্ধদেবতা। শিব ও দুর্গার কনিষ্ঠ সন্তান। হর পার্বতীর মিলনে সৃষ্টি হয়েছিল এই দেব সেনাপতির। মনে করা হয় কার্তিক পুজো করার ফলে সংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সফলতার পাশাপাশি, আয় বৃদ্ধি এবং উন্নতি হয়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ এবং বল লাভ হয়।

কার্তিকের রূপ হল অসম্ভব সুন্দর। তাঁর দেহ তরুণ সূর্যসদৃশ, জ্যোতিস্বরূপ, সুকুমার, তপ্তকাঞ্চনবর্ণ, শক্তিধারী, দ্বিভুজ, উন্নত চক্ষু। তিনি সর্বদা সৈন্যদলের পুরোভাগে অবস্থান করেন। হর-পার্বতীর আদরের ছোট পুত্র হল কার্তিক। গণেশ তাঁর দাদা। তবে কোনও কোনও পুরাণে কার্তিককে বড় এবং গণেশকে ছোট পুত্র বলে উল্লেখ করা হয়েছে। এই নিয়ে অবশ্য নানা মত পার্থক্যও আছে।

তারকাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবতারা একজন শৌর্য-বীর্যসম্পন্ন দেবসেনাপতির খোঁজ করছিলেন। অবশেষে সকলে মিলে মহাদেবের শরণাপন্ন হলেন তপস্যা ভঙ্গ করে অন্তত যাতে একটা পুত্র তিনি দেবতাদের উপহার দেন। তারকাসুরের অত্যাচার থেকে বাঁচাতে দেবাদিদেব তাঁর তেজ গিয়ে ফেলেন পৃথিবীতে। বসুন্ধরা এই তেজ সহ্য করতে না পেরে তা অগ্নিতে নিক্ষেপ করলেন। অগ্নি আবার সেই মহাতেজ শরবনে নিক্ষেপ করলেন। আর এই শরবনেই একটি সুন্দর সন্তানের জন্ম হয়। ছয়জন কৃত্তিকার(অগ্নির ছয় পত্নী)হাতে বড় হন কার্তিক। পরে তারকাসুরের মৃত্যু হয়েছিল কার্তিকের হাতে।কার্তিকের জন্ম নিয়ে আরও নানা কাহিনি প্রচলিত আছে।

তবে তাঁর বাহন নিয়েও নানা কথা প্রচলিত রয়েছে। জানেন কী ময়ূরকে কেন বাহন হিসেবে বেছে নিয়েছিলেন বীর সেনাপতি কার্তিক? ময়ূর হল ভারতের জাতীয় পাখি। অসাধারণ কর্মতৎপর এই পক্ষী খুবই সুন্দর দেখতে। সৈনিক কার্তিকের নানা গুণের মধ্যে ময়ূরের মিল রয়েছে। ময়ূর খুব সামান্যই ঘুমোয়। সর্বদা সতর্ক থাকে। তেমনই আলস্যহীন। নিজ কর্মে ব্যস্ত থাকে সারাদিন।অন্যদিকে, ময়ূর মেঘ দেখলে যেমন আনন্দে পেখম তুলে নাচে, তেমনই শত বিপদেও শান্ত থাকে এই পক্ষীটি। ধৈয্য ধরে কঠিন সময়েও উৎফুল্ল থাকে। মনে করা হয় এইজন্যই কার্তিকের বাহন হিসেবে ময়ূরকেই বেছে নেওয়া হয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের