আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উইকেন্ডের ছুটিতে মনের মানুষকে নিয়ে ঘুরে আসুন নতুন এই নির্জন, অচেনা সমুদ্র সৈকতে

ইন্দ্রজি‍ৎ রায়: ‘আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে’। বাংলাদেশি গায়ক তশরিফ খানের গানের যথার্থতা বুঝতে আমদের এই প্রতিবেদনটি আপনাকে পড়তেই হবে। কারণ এই প্রতিবেদনে আমরা তুলে এনেছি এমন এক নির্জন, অচেনা সমুদ্র সৈকত যার খোঁজ হয়ত আগে অনেকেই পান নি। দিঘা, মন্দারমনি, লাল কাঁকড়া বিচ অনেক হল। এবার নিরিবিলি সমুদ্র সৈকতে নিজেকে মেলে দিন নির্ভেজাল প্রকৃতির মাঝে।

ভাবছেন এত প্রশ্নংসা করছি যে জায়গার সেটি কোথায়, কিভাবে যাবেন, কোথায় থাকবেন? চিন্তা নেই সব প্রশ্নের উত্তর পাবেন এখানেই। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির কাছেই এক নবীন সমুদ্র সৈকত হল কানাই চট্ট সমুদ্র সৈকত (Kanai Chatta Sea Beach)

 কিভাবে যাবেন?

ট্রেন (By Train): দিঘাগামী যে কোনও ট্রেনে নামবেন কাঁথি স্টেশনে। সেখান থেকে বেরিয়ে গাড়ি বা অটো ভাড়া করে নিতে পারেন একে বারে কানাই চট্ট বিচ (Kanai Chatta Sea Beach) –এর জন্য। দরদাম করে নিতে পারেন ভাড়া ঠিক করার আগে।

বাস (By Bus): দিঘাগামী বাসে নামবেন কাঁথি রূপশ্রী বাইপাসে।  সেখান থেকে অটো ভাড়া করে সোজা পৌঁছে যাবেন গন্তব্যে।

যদিও কাঁথি রূপশ্রী বাইপাস থেকে আপনি ব্রেক জার্নি করেও যেতে পারেন, তাতে খরচ কিছুটা কম হয়।

কোথায় থাকবেন?

থাকার ব্যাবস্থা রয়েছে প্রকৃতির মাঝে। অর্থাৎ কানাই চট্ট নেচার স্টে বিচ ক্যাম্প (Nature Stay Beach Camp) এ রয়েছে টেন্টের (Tent) ব্যাবস্থা। মোট ৬টি তাঁবু (Tent) রয়েছে। পাশাপাশি ফ্যামিলি টেন্ট কাপল টেন্ট (Couple Tent) রয়েছে। টেন্টের মধ্যে রয়েছে সব ধরনের সুবিধা।

কী খাবেন?

কানাই চট্ট নেচার স্টে বিচ ক্যাম্প (Nature Stay Beach Camp) এ রয়েছে চার বেলা খাওয়ার ব্যবস্থা। নানা সামুদ্রিক তাজা মাছ তো পাবেনই তাছাড়াও আছে চিংড়ি ও কাঁকড়া।

কি দেখবেন?

সমুদ্রের ঢেউ-এর আওয়াজকে অনুসরণ করে মেঠো পথে হেঁটেই পৌঁছে যাবেন বিচে (Beach)সমুদ্র সৈকতের কোথাও দেখবেন শামুকের সারি, কোথাও লাল কাঁকড়াদের লুকোচুরি। আবার কোথাও দেখতে পাবেন ম্যানগ্রোভ। আর দূরে ভেসে বেড়াচ্ছে ট্রলার। এছাড়াও কাছে-পিঠে ঘুরে দেখার মত কিছু জায়গা আছে। যেমন,

  • দরিয়াপুর লাইট হাউস,
  • পেটুয়া ঘাট, যেখানে সারি দিয়ে ট্রলার দাড়িয়ে থাকে,
  • পেটুয়া ঘাট থেকে রসুলপুর নদীর উপর দিয়ে যেতে পারেন হিজলি শরিফ
  • আবার হিজলি শরিফ ঘুরে দেখে নৌকা ভ্রমণও করতে পারেন

 

বর্ষার মধ্যেই সপ্তাহের শেষে ২ টো দিন কাজকে টাটা বলে ঘুরে আসতে পারেন এই নির্জন, অচেনা কানাই চট্ট সমুদ্র সৈকত (Kanai Chatta Sea Beach)-এ।

 

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

গরমে হাঁসফাঁস পোষ্যও! স্বস্তি দিতে মেনুতে রাখুন এই খাবারগুলি

শপিং মলে ঢুকে মহিলাদের অন্তর্বাস নিয়ে যা করলেন পুলিশ কর্মী.., গা ঘিন ঘিন করে উঠবে

মাত্র ২৯৯ টাকায় একাধিক ওটিটি সাবস্ক্রিপশনের অফার? ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ