দেখতে চান যমজ গ্রাম? রইল পুজোয় ঘুরতে যাওয়ার এই সেরা ঠিকানা

Share:

নিজস্ব প্রতিনিধি: আকাশ বাতাসে পুজো পুজো গন্ধ। আকাশে দেখা দিচ্ছে পেঁজা তুলোর মত মেঘ। দক্ষিণে গড়িয়াহাট থেকে নিউমার্কেট, উত্তরে হাতিবাগান এখনই উপছে পড়ছে ভিড়ে। এবার মা আসছেন এবার বড় তাড়াতাড়ি, তাই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের মেতে ওঠার তাগিদে মানুষ তড়িঘড়ি সারছেন পুজোর শপিং। ফ্লিপকার্ট, অ্যামাজন, মিন্ত্রার মতো শপিং অ্যাপগুলিতেও অর্ডারের ছড়াছড়ি। যারা ঘুরতে ভালবাসেন তারা হয়তো এই পুজোর ছুটিকেই কাজে লাগাবেন বলে ভাবছেন। তাঁরা দেখে চলেছেন ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট। আর ট্রেনের টিকিট যদি লোয়ার বার্থের হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা।

আসলে পুজোর সময় অনেকেরই কোলাহল ভালো লাগে না। সারাবছর ইট কাঠ পাথরের জঙ্গল আর বসের চোখরাঙানি সহ্য করতে করতে কখনও কখনও সময় মনে হয় একটু কথা ঘুরে আসি। তাই অনেকেই চান পুজোর সময়টাকে কাজে লাগাতে। তাঁদের জন্য রইল আজ এক পাহাড়ি ঠিকানার সন্ধান। পাহাড় বলতে প্রথমে চোখের সামনে ভেসে ওঠে উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গ বলতে আগে মানুষ শুধু দার্জিলিং-গ্যাংটকই জানত। ইদানিং সময়ে উত্তরবঙ্গে এমন অনেক অফবিট জায়গার সন্ধান পাওয়া গিয়েছে যাদের কাছে দার্জিলিংয়ের সৌন্দর্যও যেন হার মেনে যায়। এই যেমন বিজনঘর। বিজনঘর মূলত চিসাংয়ে অবস্থিত। চিসাং এমন এক জায়গা যেখানে হাত বাড়ালেই পাওয়া যায় ভুটানের সৌন্দর্য। স্থানীয়দের কাছে তাই এই স্থান পরিচিত গোলা ভুটান নামে।

বিজনঘর হল এমন একটি স্থান যেখানে একটু বেলা পড়ে এলেই দূরের হিমেল পাহাড়ের সারি মেঘ-কুয়াশার অন্তরালে মুখ লুকোয়। বিকেল নামলেই হিমেল হাওয়ার পরশ মেখে পাখিরা কূলায় ফেরে। দূর থেকে ভেসে আসে চার্চে থাকা প্রার্থনার ঘণ্টা। সে এক অনন্য অনুভূতি। চিসাং পৌঁছাতে গেলে যেতে হবে নিউ মাল জংশনে। সেখান থেকে যতক্ষণে চিসাং পৌঁছাবেন, ততক্ষণে সেখানে সন্ধ্যা নামছে। চারদিকে ঘন কুয়াশার চাদর। দূরে পাহাড়ি বাঁশিতে চেনা নেপালি সুর ভেসে আসছে। তার সঙ্গে বইছে হিমেল হাওয়া। এমন মায়াবী পরিবেশে ছুটি কাটাতে কার না ভালো লাগে।

পাখির কলকাকলীতে ভোরবেলা ঘুম ভাঙবে চিসাংয়ে। এই গ্রাম প্রায় ৫,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত। তাই চিসাং বিখ্যাত এলাচ চাষের জন্য। চিসাংকে ছুঁয়ে রয়েছে ভারত-ভুটান ও সিকিমের সীমান্ত। তাই দেখতে পাওয়া যায় ডোকালামের পাহাড়। এছাড়াও চিসাংয়ে ঘন পাইনের জঙ্গল মাতয়ারা করবে আপনাকে। যদি প্রকৃতি প্রেমী হন তাহলে মনে হবে ‘এ সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়…”। নানারকম পাখি রয়েছে চিসাংয়ে। এখানে তো বেশিরভাগই হোমস্টে। তাই আবহাওয়া ভাল থাকলে হোমস্টে’র ব্যালকনি থেকে দেখা পেতে পারেন বরফেমোড়া ডোকালামের চূড়ার। আর যদি শীতে যান তাহলে ভুটানের পাহাড়ের চূড়াকেও তুষারাবৃত পাবেন।

চিংসার খুব কাছেই রয়েছে ডুয়ার্সের আর একটি অচেনা গ্রাম। নাম তার তাংতা। চিংসা থেকে গাড়ি করে ঘুরে দেখুন পাহাড়ি পথের অলিগলিতে। কাঠের বারান্দায় ঝুলে থাকা অর্কিডের বাহার দেখতে, পাহাড়ি মানুষদের জীবনযুদ্ধকে পরখ করে দেখতে চলে আসুন চিসাং। তারপর দেখে আসুন ডাভে খোলা। কিছু দূর গেলেই ভারত-ভূটান সীমান্তের শেষ গ্রাম তোদে-তাংতায়। এই দুটি আসলে যমজ গ্রাম, তাই এমন নামকরণ।

তাংতায় গোটা গ্রাম জুড়ে শুধুই বড় এলাচের চাষ হয়। এখানকার বাতাসে তাই এলাচের মিঠা গন্ধ। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রচুর। তাংতা থেকেই নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের রোচেলা পাস ট্রেক করা যায়। তোদে বাজারের কাছেই গ্রামীণ মহিলা পরিচালিত এক কমিউনিটি সেন্টারে এখানকার আদা,রসুন,ছোট এলাচ, বড় এলাচ, নানা আচার, মাখন, মধু, কমলালেবু, ভুটানিদের শাল, ভুটনি পোশাক বাখু পাওয়া যায়। ইচ্ছে হলে তোদে-তাংতায় রাত কাটাতে পারেন। হোম স্টে রয়েছে। আবার যদি চান চিসাংয়েও ফিরে আসতে পারেন।

কী ভাবে যাবেন

শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী ট্রেনে চেপে যান নিউ মাল জংশন। তারপর গাড়িতে চালসা হয়ে গৈরিবাস। দূরত্ব প্রায় ৯৫ কিমি। গৈরিবাসে থেকে দলগাঁও ৫ কিমি। ঝালং থেকে বিন্দু ১২ কিমি। বিন্দু থেকে ফেজ সিক্স ৫ কিমি,প্যারেন ৫ কিমি। আর ফেজ সিক্স থেকে চিসাং ১৬ কিমি। চিসাং থেকে তোদে ৬ কিমি এবং তাংতা ৮ কিমি।

কোথায় থাকবেন?

চিসাং-এ থাকার জন্য রয়েছে চিসাং হোমস্টে। তাই কোনও চিন্তা নেই।

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট