আবারও কানাডায় মন্দির ভাঙার ঘটনা, এলাকায় চাপানউতোর

Share:

নিজস্ব প্রতিনিধি:  আবারও কানাডায় মন্দির ভাঙচুরের ঘটনা প্রকাশ্যে। মন্দির ভাঙার অভিযোগ উঠল খালিস্তান সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। এর জেরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। 

মন্দিরের কর্মকর্তারা জানিয়েছেন, লক্ষ্মী নারায়ণ মন্দিরের দেওয়ালে এবং গেটে খালিস্তানরা পোস্টার লাগিয়েছে। এই মন্দিরটি ব্রিটিশ কলাম্বিয়ার অন্যতম প্রাচীন মন্দির। এই ঘটনার তদন্ত করতে গিয়ে যায় পোস্টারগুলি খালিস্তানি সমর্থকেরা দিয়েছিলেন। ১৮ জুন খালিস্তানি জঙ্গী হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর পর সেই সত্যতা সামনে আসে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, দুই মুখোশধারী ব্যক্তি মন্দিরের দেওয়ালে এবং গেটে পোস্টার সাঁটাচ্ছেন। 

উল্লেখ্য, চলতি বছরে এই নিয়ে দেশে এটি চতুর্থ মন্দির ভাঙচুরের ঘটনা। এই বছরের এপ্রিলে, অন্টারিওতে স্বামীনারায়ণ মন্দির ভাঙচুর করা হয়েছিল৷ ফেব্রুয়ারিতে, কানাডার মিসিসাগায় রাম মন্দিরে হামলা হয়েছিল এবং জানুয়ারিতে ব্রাম্পটনের একটি মন্দিরে ভারত-বিরোধী গ্রাফিতি দিয়ে বিকৃত করা হয়েছিল৷

কানাডায় খালিস্তান সমর্থকদের ক্রমবর্ধমান অত্যাচারের কারণে ভারত উদ্বেগ প্রকাশ করেছে। তারা বিভিন্ন দেশে বিচ্ছিন্নতাবাদী মনোভাব জাগিয়ে তোলার চেষ্টা করছে এবং ব্যক্তিদের দমন করার চেষ্টা চালাচ্ছে। 

এমনিতেই গত মাসে, কানাডায় বেশ কয়েকজন সিনিয়র ভারতীয় কূটনীতিককে “হত্যাকারী” আখ্যা দিয়ে পোস্টার পড়েছিল। এর পরে, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে “চরমপন্থী খালিস্তানি মতাদর্শ”-কে উপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে। যাতে আন্তর্জাতিক সম্পর্কের কোনও ক্ষতি না হয়। অন্যদিকে সন্ত্রাসবাদীদের উপর কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে হুমকি, গ্রেফতার যুবক

ক্রিকেট খেলায় পারদর্শী, নাচেও তুখোড়, আর কী কী গুণ আছে রাম চরণের দেহরক্ষী কেভিনের?

ডিউটি সামলে হাতে ঝাড়ু-ব্লিচিং,রবিবার ‘সেবা দানে’ দৃষ্টান্ত গড়ল শান্তিপুর থানা

‘পরিষেবা দেওয়া হয় না’, বৈদ্যবাটীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

প্রথম বিবাহবার্ষিকী বেমালুম ভুলে গিয়েছিলেন হিনা-রকি, কারা মনে করিয়ে দিল?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

রাহুল -শুভমনের জোড়া শতরান, ৫৬৪ রানে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা ভারতের

ত্রিপল, কম্বল নয়, এবার উদ্ধার সরকারি বীজ তৃনমূল নেতার গোডাউনে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, SDO অফিসে তলব