এই মুহূর্তে




বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের সোলাপুরের মাধা এলাকার বিখ্যাত হোটেল ৭৭৭৭‘ (Hotel 7777) আবারও খবরের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় এই হোটেলের একটি ভিডিও এখন ভাইরাল। সেই ভিডিও মানুষের মধ্যে জন্ম দিয়েছে ক্ষোভের। ভিডিওটিতে হোটেল মালিক লক্ষ্মণ মানেকে তার নিজের ম্যানেজার শ্রীনিবাস নাকাতেকে নির্মমভাবে মারধর করতে দেখা যাচ্ছে। ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে সাথেই হোটেল কর্তৃপক্ষ সমালোচনার মুখে পড়ে। মালিক লক্ষ্মণ হরিদাস মানেকে গ্রেফতার করা হয়।  

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। নেটনাগরিকরা এই ঘটনার প্রবল নিন্দা করেছেন এবং হোটেল মালিকের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। ক্রমবর্ধমান চাপের মুখে পড়ে হোটেল মালিক এবং ম্যানেজার উভয়ই অবশেষে এগিয়ে এসে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন। তারা দু'জনেই জানিয়েছেন, এই ভিডিওটি তিন মাস আগের। এখন এটি সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভাইরাল হচ্ছে তাতে তাঁদের মানহানি করা হচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Grey Insights (@greyinsightsbharat)

ভিডিওটির উল্লেখ করে লক্ষ্মণ হরিদাস মানে দাবি করেছেন যে, হোটেল প্রাঙ্গণে নগ্ন অবস্থায় ঘোরাফেরা করার অভিযোগে তিনি ম্যানেজারকে মারধর করেছেন। এমনভাবে কক্ষের বাইরে ঘোরাফেরা করা হোটেলের সাজসজ্জা এবং শৃঙ্খলার পরিপন্থী। আশ্চর্যের বিষয় হল, ম্যানেজার শ্রীনিবাস নাকাতেও এই দাবির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে এই পুরনো ভিডিওটি এখন কোনও ব্যক্তি তাঁকে এবং তাঁর পরিবারকে অসম্মানিত করার জন্য ভাইরাল করেছে।
প্রসঙ্গত, টেম্বুরনি এলাকায় অবস্থিত এই হোটেল ৭৭৭৭-এ প্রায়ই দেশি বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই মারধরের ভিডিও ভাইরাল হওয়ায় হোটেল এবং মালিক উভয়ের ভাবমূর্তিই প্রশ্নের মুখে পড়েছে। তীব্র সমালোচনার মুখে পড়ে লক্ষ্মণ মানে গোটা বিষয়টি স্পষ্ট করে বলেন। তিনি জানা এ ঘটনা ওনেকদিন আগেই। এখন সেটিকে কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে ভুলভাবে উপস্থাপন করছে। ভিডিওটি কে এবং কেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তা নিয়ে এখন বিতর্ক চলছে। যদিও হোটেল মালিক লক্ষ্মণ হরিদাস মানের দাবি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। অসম্পূর্ণ তথ্যের উপর নির্ভর করতে তাঁকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে।
Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেসির, মাঠে হাজির রাহুল গান্ধিও

আড়াই লাখ টাকার পোষা ম্যাকাওকে বাঁচানোর চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর, কী করল পাখি?‌

বামেদের হটিয়ে তিরুঅনন্তপুরম পুরনিগম দখল করল বিজেপি, খুশিতে ডগমগ ‘মোদিভক্ত’ শশী থারুর

যুবভারতী থেকে শিক্ষা, মেসির জন্য বিশেষ নিরাপত্তা মুম্বই পুলিশের

এনডিএ সাংসদদের বিশেষ নৈশভোজ মোদির, বিলাসবহুল খানাপিনার মেনুতে কী ছিল?‌

হায়াতের ৭০৩ নম্বর রুমে ছিলেন মেসি, প্রতি রাতের ভাড়া কত?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ