কুরবানির জন্য কামরান আকমলের কেনা ছাগল চুরি

চুরি হয়ে যাওয়া ছাগল আর চোরকে পাকড়াও করতে ইতিমধ্যেই জোর ত‍ৎপরতা শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: রাত পোহালেই ঈদ-উল-আযহা (Eid Al Adha)। আর তার আগেই সাড়ে সর্বনাশ। ত্যাগের উ‍ৎসবে কুরবানি দেবেন বলে ছয়-ছয়টি ছাগল কিনে লাহোরে (Lahore) নিজের আবাসনের বাইরে বেঁধে রেখেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার (Ex Pak Cricketer)  কামরান আকমল (Kamran Akmal)। নিরাপত্তা রক্ষীদের ঘুমের সুযোগ নিয়ে বেঁধে রাখা সবচেয়ে বড় ছাগলটি নিয়ে চম্পট দিয়েছে চোর বাবাজি। চুরি হয়ে যাওয়া ছাগল আর চোরকে পাকড়াও করতে ইতিমধ্যেই জোর ত‍ৎপরতা শুরু হয়েছে। ঈদের একদিন আগে সাধ করে কেনা ছাগল চুরি হয়ে যাওয়ায় বেজায় মন খারাপ পাক ক্রিকেটারের।

পাক সংবাদমাধ্যম ‘জিও টিভি’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতি বছরই পশু কুরবানি দেন প্রাক্তন পাক উইকেটক্ষক কামরান আকমল (Kamran Akmal)। এবারও ব্যতিক্রম হয়নি। কোরবানির জন্য ছয়টি ছাগল কিনেছিলেন। ছাগলগুলিকে লাহোরে নিজের আবাসনের বাইরেই বেঁধে রেখেছিলেন। যাতে চুরি না হয়, তার জন্য আবাসনের নিরাপত্তারক্ষীদের দায়িত্বও দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে নিরাপত্তা রক্ষীদের ঘুমনোর সুযোগে সবচেয়ে বড় ছাগলটি নিয়ে চম্পট দিয়েছে চোর।

শুক্রবার সকালে আকমলের বাবা প্রথম ছাগল চুরির ঘটনা জানতে পারেন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ৯০ হাজার টাকা খরচ করে ওই ছাগলটি কেনা হয়েছিল। আবাসনের পরিচালন সমিতির পক্ষ থেকে অবশ্য প্রাক্তন ক্রিকেটারকে আশ্বস্ত করা হয়েছে, চুরি যাওয়া ছাগল এবং চোরকে পাকড়াও করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ