ফিতে কেটে ভুয়ো ‘পিৎজা হাট’-এর উদ্বোধন, পাক-প্রতিরক্ষামন্ত্রীকে নিয়ে হাসির রব নেটপাড়ায়

সম্প্রতি পাকিস্তানের শিয়ালকোটের সেনানিবাস এলাকায় 'পিৎজা হাট'-এর একটি আউটলেট ফিতা কেটে উদ্বোধন করেছিলেন খাজা আসিফ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকান বহুজাতিক সংস্থা পিৎজা হাটের ভুয়ো আউটলেট উদ্বোধন করে ট্রোলিংয়ের সম্মুখীন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তাঁকে নিয়ে নেটপাড়ায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি পাকিস্তানের শিয়ালকোটের সেনানিবাস এলাকায় ‘পিৎজা হাট’-এর একটি আউটলেট ফিতা কেটে উদ্বোধন করেছিলেন খাজা আসিফ। তাঁকে অনুষ্ঠানের সময় যথেষ্ঠ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। কিন্তু সেই আউটলেট ভুয়ো, সেখানে পিৎজা হাটের কোনও অনুমোদন নেই। অথচ সেটাই বীরত্বের সঙ্গে উদ্বোধন ক্যামেরার সামনে পোজ দেন খাজা আসিফ। তাঁকে উপস্থিতির জন্যে অনুষ্ঠানস্থল টি লাল গালিচা এবং ফুল দিয়ে সাজানো হয়েছিল। উচ্চ-প্রোফাইল উদ্বোধনী অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে আমেরিকার পিৎজা হাটের মূল সংস্থাটি। পাকিস্তানের আউটলেটটিকে ‘অননুমোদিত এবং প্রতারণামূলক’ বলে অভিহিত করে।

 

পিৎজা হাটের এই ঘোষণার ফলে সোশ্যাল মিডিয়ার কাছে হাসির পাত্র হয়ে ওঠেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। যার ফলে গোটা বিশ্বের পাকিস্তান আবারও লজ্জায় পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠানের বেশকিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল মঙ্গলবার ওই আউটলেটটির উদ্বোধনী অনুষ্ঠান ছিল। সেখানেই খাজা আসিফকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি ফিতা কেটে পিৎজা আউটলেটটির উদ্বোধন করেন। আউটলেটটিতে পিৎজা হাটের লোগো এবং ব্র্যান্ডিং ছিল। কিন্তু পিৎজা হাটের অফিসিয়াল স্টোর তালিকায় শিয়াল কোটের কোনও আউটলেটের নাম ছিলনা। এই অনুষ্ঠানের কিছুক্ষণ পরেই, পিৎজা হাট পাকিস্তান একটি বিবৃতি জারি করে স্পষ্ট করে বলেছে, ‘শিয়াল কোটের আউটলেটটি আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডের সঙ্গে সম্পর্কিত নয়।’

 

পিৎজা হাট পাকিস্তান আরও জানিয়েছে, ‘আমাদের ট্রেডমার্কের অপব্যবহার বন্ধ করতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।’ এই মূহুর্তে উদ্বোধনী অনুষ্ঠানের ছবি এবং ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। যা সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জন্ম দিয়েছে। বর্তমানে ‘পিৎজা হাট’ পাকিস্তানে ১৬টি অনুমোদিত দোকান পরিচালনা করছে। লাহোরে ১৪টি এবং ইসলামাবাদে দুটি। শিয়ালকোট আউটলেটটি এর মধ্যে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে এখন মিমস এবং ব্যঙ্গাত্মক মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। দেশের একজন কর্মকর্তা হয়ে কীভাবে না যাচাই করে পিৎজা হাটের আউটলেট উদ্বোধন করতে গেলেন খাজা আসিফ, তা নিয়েও প্রশ্ন উঠেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “একটি ফিতা কাটা, একটি বিবৃতি জারি করা। এটি অবশ্যই এক ধরণের রেকর্ড।” আরেকজন রসিকতা করেছেন, “কেবল মাত্র পাকিস্তানে একজন প্রতিরক্ষা মন্ত্রী গর্বের সঙ্গে একটি নকল পিৎজা হাট উদ্বোধন করতে পারেন। খাজা আসিফ ফিতা কেটে ক্যামেরার সামনে হেসে চলে যান।”

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ১০ জনের

ডিমের কালিয়া একঘেয়ে লাগে? তাহলে ঝটপট বানিয়ে নিন ‘এগ লবাবদার’

কিয়েভ-সহ ইউক্রেনে মুহুর্মুহু হামলা রাশিয়ার, নিহত ২৩

বারাণসীতে মধ্যরাতে অপারেশন, বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল মন্দির-মসজিদ

‘মহারাজ’ সৌরভের জেড ক্যাটেগরির নিরাপত্তা প্রত্যাহার রাজ্য সরকারের

ভারত সহ ৬০ টি দেশের পণ্যের উপর নতুন শুল্কের প্রস্তাব আমেরিকার

মমতার বিরুদ্ধে বিদ্রোহ ৫৯ তৃণমূল বিধায়কের, স্পিকারকে চিঠি

বাসন্তীতে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

কানাডার মুদির দোকানে আচমকা হাজির ‘ভগবান’ রাম, উঠল ‘জয় শ্রীরাম’ শ্লোগান

সুরেন্দ্রনাথ কলেজ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রুজু পুলিশের

গণধর্ষণের পর খুন, নির্জন জায়গা থেকে উদ্ধার নাবালিকা ছাত্রীর পোড়া দেহ