দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে দোলের ছবি! পাকিস্তানের মন্ত্রীর কীর্তি ভাইরাল

বৃহস্পতিবার এই দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে গোল বাধালেন পাকিস্তানের এক প্রদেশের মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা দীপাবলির শুভেচ্ছাই এখন নেটিজেনদের হাসির খোরাক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীপাবলি শুধু ভারতের নয়, বিদেশেও বহু এলাকায় পালিত হয় এই আলোর উৎসব। বৃহস্পতিবার এই দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে গোল বাধালেন পাকিস্তানের এক প্রদেশের মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা দীপাবলির শুভেচ্ছাই এখন নেটিজেনদের হাসির খোরাক। কী এমন পোস্ট করতেন পাকিস্তানের ওই মন্ত্রী? আসলে তিনি পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের দেওয়ালি বা দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে হোলি বা দোলের একটি ছবি শেয়ার করে বসেছেন। যদিও নিজের ভুল বুঝতে পেরে তড়িঘড়ি ডিলিটও করে দিয়েছেন সেই পোস্ট। ততক্ষণে ওই ছবির স্ক্রিনশট ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়।

এই ছবিই শেয়ার করেছিলেন সিন্ধুপ্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ

পাকিস্তানে সবচেয়ে বেশি হিন্দুর বাস সিন্ধ প্রদেশে। শুক্রবার টুইটারে দীপাবলির শুভেচ্ছা জানান পাকিস্তানের সিন্ধুপ্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ। তাতে তাঁর নিজের ছবির ব্যাকগ্রাউন্ডে রঙ-আবিরে সজ্জিত দোলের দিনের নিজের ছবি ছিল। শুধু তাই নয়, ছবিতে ‘হ্যাপি হোলি’ পাকিস্তানের ওই মন্ত্রী। তাঁর এই ভুল দেখে হেসেই কুটিপাটি নেটিজেনরা। অপরদিকে এটা নিয়ে নিন্দার ঝড়ও উঠেছে পাকিস্তানে। সলামাবাদের এক সাংবাদিক মুরতাজা সোলাঙ্গি মুখ্যমন্ত্রীর পোস্টের স্ক্রিনশট টুইটারে পোস্ট করে লেখেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। পাকিস্তানের মধ্যে সিন্ধু প্রদেশেই সবচেয়ে বেশি হিন্দু বসবাস করেন। সেখানকার মুখ্যমন্ত্রীর দপ্তরের কর্মীদের হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে পার্থক্য সম্পর্কে অজ্ঞতা নিঃসন্দেহে বেদনাদায়ক’। আবার লেখেন, ‘বোকামির চূড়ান্ত’।

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪