যৌতুক না পেয়ে তিন মাসের সন্তানকে বিক্রি করে দিল পাষণ্ড বাবা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের সময় যৌতুক পাননি। সেই রাগে স্ত্রীকে মারধর করেছেন মাদকাসক্ত স্বামী। এখানে থেমে যায়নি অভিযুক্ত। মায়ের কোল থেকে তিনমাসের সন্তানকে ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত ব্যক্তির মিরাজউদ্দিনের বিরুদ্ধে। বাবা হয়ে নিজের সন্তানকে টাকার জন্য বিক্রি করে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্ত্রীকে গলাটিপে খুন করার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, চট্টগ্রামের লোহাগাড়ার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকার বাসিন্দা মিরাজউদ্দিন। দু’বছর আগে বান্দরবানের একটি মেয়েকে বিয়ে করেন। যৌতুকের জন্য একাধিকবার স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তিনমাস আগে সন্তানের জন্ম দিয়েছে মিরাজের স্ত্রী। টাকা না দিলে সেই সন্তানকে বিক্রি করে দেওয়ার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ। শুক্রবার শিশুটিকে ঘর থেকে নিয়ে বেরিয়ে যায় মিরাজ। টাকার বিনিময়ে একজনের কাছে বিক্রি করে দেয় বলে জানা যায়। এরপরেই পুলিশের কাছে অভিযোগ জানায় মিরাজের স্ত্রী। তারপরেই তদন্ত শুরু করেছে পুলিশ।

তদন্ত চালিয়ে পশ্চিম মছদিয়া এলাকায় স্থানীয় এক কিশোরের কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে পুলিশের কথা টের পেয়ে দুটিকে যেই ব্যক্তি কিনেছিল, তিনি ওই কিশোরের কাছে দিয়ে পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় মিরাজকে গ্রেফতার করা হলে সন্তান বিক্রির কথা সে অস্বীকার করেছে। মিরাজের অভিযোগ, তার স্ত্রী সংসার করতে না চাওয়ায় সন্তানের লালন-পালনের দায়িত্ব দেওয়ার জন্যই এক ব্যক্তির কাছে দিয়েছিলেন। তার বিনিময়ে কোন টাকা নেননি। তিনমাসের সন্তানকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ