তাজমহলের সামনে মেগানকে ছবি তুলতে কেন বারণ করেছিলেন? খোলসা করলেন হ্যারি

আজ মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে ব্রিটিশ রাজপুত্রের আত্মজীবনী ‘স্পেয়ার।’

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ভালবাসার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে থাকা তাজমহল ঘুরতে গিয়ে স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে ছবি তোলেননি এমন লোক কমই খুঁজে পাওয়া যাবে। সেই বিরল মানুষের তালিকায় রয়েছেন মেগান মর্কেল। তাজমহল ঘুরতে গিয়ে কেন স্ত্রীকে ছবি তুলতে বারণ করেছিলেন তা নিজের আত্মজীবনীতে খোলসা করলেন প্রিন্স হ্যারি।  

আজ মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়েছে ব্রিটিশ রাজপুত্রের আত্মজীবনী ‘স্পেয়ার।’ ওই আত্মজীবনীতেই তাজমহলের সামনে দাঁড়িয়ে স্ত্রী মেগানকে ছবি তুলতে বারণ করার বিষয়টি খোলসা করেছেন চার্লস-ডায়নার ছোট পুত্র। হ্যারি লিখেছেন, ‘২০১৭ সালে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশনের হয়ে ভারতে গিয়েছিল মেগান মর্কেল। ওঁকে পই পই করে বলেছিলাম, অকৃত্রিম ভালবাসার নির্দর্শন তাজমহলের সামনে যেন কোনও ছবি না তোলে। আমার কথা শুনে কিছুটা বিস্মিত হয়ে মেগান প্রশ্ন করেছিল, কেন? জবাবে আমি বলেছিলাম-আমার মায়ের কারণে। কেননা তাজমহলের সামনে দাঁড়িয়ে আমার মা প্রিন্সেস ডায়না ছবি তুলেছিলেন। সেই ছবি আজও স্মৃতির মণিকোঠায় রয়েছে। মায়ের কথা মনে করে যন্ত্রণা পেতে চাইনি। তাছাড়া আমি চাইনি, লোকে বলুক প্রিন্সেস ডায়নাকে অনুকরণ করেছে মেগান। তবে মা যে তাজমহলের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিল তা জানত না মেগান।’

উল্লেখ্য, ক্যামিলা পার্কারকে নিয়ে স্বামী চার্লসের সঙ্গে মনমালিন্য চরমে পৌঁছনোর সময়েই ১৯৯২ সালে ভারত সফরে এসেছিলেন প্রিন্সেস ডায়না। তাজমহলের সামনে একটি শ্বেতপাথরের বেঞ্চে বসে একা ছবি তুলেছিলেন। ওই একটি ছবিতেই গোটা বিশ্ব বুঝতে পেরেছিল চার্লসের সঙ্গে তাঁর সম্পর্কের কতটা অবনতি ঘটেছে।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?