আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

PROMISE DAY: মুখে বলতে হবে না, কাজে বুঝিয়ে দিন

নিজস্ব প্রতিনিধি: ‘কথার কথা নাই বলা হোক/ কথার ওজন বড্ড বেশি/ কথার ভারেই ভিজছে চোখ…’। প্রমিস ডে (PROMISE DAY) মানে তো কথা দেওয়ার দিন। দিনটিতে মনের মানুষকে মিষ্টি করে শুভেচ্ছা জানাতে পারেন আপনি। তবে সব কি আর মুখে বলে দিতে হয়?

কী প্রতিশ্রুতি? ভালোবাসেন। এভাবেই সারাজীবন ভালোবাসবেন বা সারাজীবন পাশে থাকবেন। কখনও ঠকাবেন না বা বিয়ে করবেন। সব ছাড়িয়ে কথা দেওয়া তো ‘এভাবেই আজীবন ভালোবাসার’। কথা আপনি দিতেই পারেন। তবে কথা যেন কখনওই কথার কথা না হয়ে যায়। শুধু বলার বা লেখার চেয়ে আপনি কাজে বুঝিয়ে দিন। নিজে কথা রাখুন। তাহলেই সার্থক ‘কথা দেওয়া’।

বারবার আওড়ে যাওয়ার প্রয়োজন নেই। শুধু করে দেখিয়ে দিন। বুঝিয়ে দিন, মনের মানুষ আপনার কাছে কতটা দামী। কারণ যে কোনও সম্পর্কতেই অনেক দামি, শব্দ। শব্দ যে ব্রহ্ম। আসলে, ‘মানুষ বাঁধা পড়ে কথার মায়াজালে’। বরং বিশেষ এই দিনে মনের মানুষের হাতে তুলে দিতে পারেন একটা ছোট্ট চিঠি বা পলাশ। ফুল দিতে পারেন ইচ্ছে মতো। হাতটা ধরে রাখতে পারেন অনেকক্ষণ কিংবা দু’জনে চেয়ে থাকলেন দু’জনের দিকে। কিন্তু কথা বা মুহুর্তই যেন হয় সেরা উপহার। হ্যাপি প্রমিস ডে।

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

রাতে এসি চালিয়ে ঘুমালে বাড়তে পারে একাধিক স্বাস্থ্যঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

হঠাৎই অসুস্থ বাসচালক, পাঁচ খুদের বুদ্ধিতে মৃত্যুর মুখ থেকে ফিরলেন যাত্রীরা

ওজন কমাতে সাহায্য করতে পারে এই ১০ খাবার! দাবি আমেরিকান ফিটনেস কোচের

মেট্রোয় সিট নিয়ে বচসা, চটে গিয়ে বাবার বয়সী যাত্রীকে কষিয়ে চড় মারলেন তরুণী

ঘরে বানান দার্জিলিং-স্টাইল এগ-চিকেন থুকপা, রেস্তোরাঁর মতো স্বাদ এখন হাতের নাগালে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ