ব্যক্তিগত গাড়িতে বেকন লাগানোর জের, বদলি ট্রেনি IAS আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আমলা হিসাবে কর্মজীবনের শুরুতেই ক্ষমতার জাহির করতে গিয়ে বিপাকে পড়লেন মহারাষ্ট্রের পূজা খেদকার। সরকারি নির্দেশ উপেক্ষা করে ব্যক্তিগত অডি গাড়িতে লাল-নীল বাতি (বেকন) ব্যবহারের অভিযোগে তাঁকে বদলি করেছে মহারাষ্ট্রের মহাদ্যূতি সরকার। পুণে থেকে ওয়াশিম জেলায় বদলি করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে নিজের ব্যক্তিগত গাড়িতে লাল-নীল বাতি ব্যবহার নিয়ে অবশ্য মুখ খোলেননি অভিযুক্ত পূজা খেদকার।

এক মরাঠি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, ‘ইউপিএসসি পরীক্ষায় গোটা দেশে ৮২১তম স্থান দখল করেছিলেন পূজা। ২০২৩ সালে আইএএস অফিসার হিসাবে প্রশিক্ষণ শেষে মহারাষ্ট্র ক্যাডারে যোগ দেন তিনি। প্রবেশনারি আধিকারিক হিসাবে পুণের সহকারী জেলাশাসকের পদে যোগ দেন। কিন্তু তার পরেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন। পূজার বিরুদ্ধে অভিযোগ ওঠে অতিরিক্ত জেলাশাসক অজয় মোরের অ্যান্টি চেম্বার বা ব্যক্তিগত গোপনীয় কক্ষ জোর করে দখল করে নেন। শুধু তাই সিনিয়র হওয়া সত্বেও মোরের অনুমতি না নিয়ে তাঁর অ্যান্টি চেম্বারে থাকা আসবাবপত্রও সরিয়ে দেন।

প্রবেশনে থাকাকালীন কোনও আইএএস নিজস্ব লেটারহেড কিংবা নেম প্লেট পান না। অথচ রাজস্ব সহকারীকে তাঁর নামে লেটার হেড ও নেমপ্লেট তৈরি করার নির্দেশ দেন পূজা। এখানেই থামেননি যেহেতু প্রবেশনারি আধিকারিক হিসাবে সরকারের কাছে থেকে লাল-নীল বাতিওয়ালা গাড়ি পাননি, তাই নিজের ব্যক্তিগত অডি গাড়িতে বেকন ব্যবহার শুরু করে দেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে যেতেই নড়েচড়ে বসেন পুণের জেলাশাসক সুভাষ দিভাস। তিনিই রাজ্যের মুখ্যসচিবের কাছে পূজার কীর্তি নিয়ে নালিশ ঠোকেন। সেই নালিশের ভিত্তিতেই শেষ পর্যন্ত পুণের সহকারী জেলাশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ২০২৩ ব্যাচের আইএএস ক্যাডার পূজাকে।

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে তাঁকে?

রাজ্যে কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল