সন্ন্যাসীর আগমনে পবিত্রতা পায় নির্জন রাঙ্গুনি গ্রাম, পুরুলিয়ার এই কালীপুজোর বয়স ৫৩ বছর

পুরুলিয়ার আদ্রার রাঙ্গুনি গ্রামের কালী পুজো। প্রায় ৫৩ বছর আগে শুরু হয়েছিল এই গ্রামের কালীপুজো। শুরু করেছিলেন কালীঘাট মন্দিরের স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরুলিয়ার আদ্রার রাঙ্গুনি গ্রামের কালী পুজো। প্রায় ৫৩ বছর আগে শুরু হয়েছিল এই গ্রামের কালীপুজো। শুরু করেছিলেন কালীঘাট মন্দিরের স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ। শোনা যায়, একসময় রাঙ্গুনি গ্রামের এলাকা শুনশান, নিস্তব্ধ ছিল। পাশেই ছিল শ্মশান ঘাট। ফলে সন্ধ্যার পর এই নিরালা জায়গায় কেউ যেতে সাহস দেখাতেন না। তখনই এক অজ্ঞাত সন্ন্যাসীর আগমন হয় ওই স্থানে। তবে তিনি কিছুদিন সেখানে ধ্যান করে রহস্যময়ভাবে উধাও হয়ে যান। তাঁর প্রস্থানের পর ওই এলাকার মানুষজন বিশ্বাস করতে শুরু করেন যে, রহস্যময় ওই সন্ন্যাসীর পদ ধূলিতে ওই এলাকা পবিত্র হয়েছে। তখন থেকেই শুরু হয় এই পুজো।

যদিও সেই সময় সেই এলাকায় পা রেখেছিলেন কালীঘাটের স্বামী ব্রহ্মানন্দ গিরি মহারাজ। গ্রামবাসীদের আন্তরিক আহ্বানে তিনিই রাঙ্গুনি গ্রামে দেবী কালকীকে প্রতিষ্ঠা করেন। এরপরেই এখানে পুজো শুরু হয়। জানা যায়, প্রথমে একটি ছোট বেদির উপর নির্মিত হয়েছিল দেবীর মূর্তি। ধীরে ধীরে ভক্তদের আন্তরিকতা এবং বিশ্বাসে গড়ে ওঠে আজকের রাঙ্গুনি কালীমন্দির। বর্তমানে এই পুজো রাঙ্গুনি গ্রামের সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। পুজোর দিন গুলিতে গোটা এই উৎসবে সামিল হন। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে থাকে এই এলাকা। ঢাকের শব্দ, প্রদীপের আলোয়, তখন এই মন্দিরের চারপাশ রঙিন হয়ে ওঠে। দেবীর আগমনে মন্দিরের চারপাশে আয়োজিত হয় মেলার অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন হয়।

মায়ের উৎসবে গোটা গ্রাম তখন আলোয় আলোকিত হয়ে ওঠে। আগামী ২০ অক্টোবর কালী পুজো। গোটা রাজ্য জুড়ে পালিত হবে এই উৎসব। আর কালী পুজো গোটা দেশের কাছে দিওয়ালি উৎসবও বটে। মুলত কালী পুজোকে আলোর উৎসব বলা হয়। রাঙ্গুনি গ্রামের কালী পুজো নিয়ে নবদ্বীপের স্বামী প্রেমানন্দ গিরি মহারাজ বলেছেন, একসময় এই জায়গা নির্জন ও ভয়াবহ ছিল। কেউ আসত না এখানে। কিন্তু একবার এক সন্ন্যাসীর আগমনে এই স্থান পবিত্রতা লাভ করে। পরে ব্রহ্মানন্দ গিরি মহারাজের হাত ধরেই এখানে পুজো শুরু হয়।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির