গরম থেকে রেহাই পেতে সভায় নিজের মাথাতেই জল ঢাললেন রাহুল

Share:

নিজস্ব প্রতিনিধি, দেবরিয়া: খর বৈশাখে ফুটন্ত কড়াই হয়ে উঠছে উত্তর ভারতের রাজ্যগুলি। উত্তরপ্রদেশ-রাজস্থানে তাপমাত্রার পারদ ৫০ ডিগ্রি ছুঁইছুঁই করছে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে আট ডিগ্রি বেশি। আর প্রচণ্ড গরমে লোকসভার প্রচার চালাতে গিয়ে কাহিল হয়ে পড়ছেন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা। ঘন ঘন জলের বোতলে চুমিক দিয়ে শরীর জুড়ানোর চেষ্টা চালাচ্ছেন। কিন্তু মঙ্গলবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি যে কাণ্ড ঘটিয়েছেন তা বেনজিরই বলা চলে।

এদিন দেবরিয়ায় কংগ্রেস-সপা জোটের প্রার্থীর হয়ে সভা করতে গিয়েছিলেন রাহুল গান্ধি। ভাষণ দিতে গিয়ে প্রচণ্ড গরমে কাহিল হয়ে পড়েন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এর পরেই সবাইকে বিস্মিত করে ‘কী গরম রে বাবা’ বলে জলের বোতল থেকে ঢকঢক করে জল পান করতে থাকেন। দুই ঢোক জল পান করেই বোতলের বাকি জল নিজের মাথায় ঢেলে দেন। মাথা থেকে জল গড়িয়ে পড়ে গোটা শরীর ভিজিয়ে দেয়। রাহুলের কাণ্ড দেখে অনেকেই থ মেরে যান। সভায় হাসির রোলও ওঠে। যদিও কোনও দিকে ভ্রুক্ষেপ না করে ভেজা গায়েই নিজের ভাষণ শেষ করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।

এদিন ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে রাহুল বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেকে ঈশ্বরের দূত বলে দাবি করছেন। পরামাত্মা তাঁকে পাঠিয়েছে বলে জোর গলায় বলছেন। যদি সত্যি মোদি ঈশ্বরের দূত হতেন তাহলে কৃষক আর দলিতদের পাশে দাঁড়াতেন। তাদের সমস্যার সমাধান করতেন। আসলে মোদির পরামাত্মা তাঁকে পৃথিবীতে পাঠিয়েছেন আম্বানি-আদানির সুবিধা করে দেওয়ার জন্য। তাদের আরও ধনী করার জন্য।’

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

ফিফা বিশ্বকাপের মঞ্চে কেটি পেরিকে পাত্তাই দিল না খুদে, ভাইরাল ভিডিও

সুখবর! শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল দাঁড়াবে আরও ৫টি স্টপেজে, কখন কোন স্টেশনে আসবে?

ধুন্ধুমার নৈহাটি থানা চত্বর, পুরসভার চেয়ারম্যানের ছেলেকে চড় -ঘুষি- লাথি, ছোড়া হল ডিম

পেট্রল পাম্পে জ্বালানি বিক্রি নিয়ে নতুন নির্দেশিকা জারি কেন্দ্রের

মেট্রো লাইনের উপর উঠল বিড়াল, ক্ষুদ্র প্রাণীর ক্ষমতা দেখল নিত্যযাত্রীরা

হাড়োয়ায় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ যুবক

বিয়ের একদিন আগে প্রেমিকের সঙ্গে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার তরুণীর দেহ

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

‘প্রথম দেখাতেই মুগ্ধ হয়েছিলাম’! রচিত সিংহকে নিয়ে আবেগঘন পোস্ট হুমা কুরেশির

আমবাগানে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের সন্দেহ পরিবারের, তদন্তে পুলিশ

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান