দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভ্যাটিকান সিটির আদলে দুর্গা পুজোমণ্ডপ, ধর্মান্তকরণের চেষ্টা বলে বিতর্ক উস্কাল বিশ্ব হিন্দু পরিষদ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড: আকাশে বাতাসে এখন পুজো পুজো গন্ধ। মহামায়া সন্তান সন্ততিদের নিয়ে এসে গিয়েছেন মর্ত্যে। এবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে ‘ভ্যাটিকান সিটি’ থিমের উপর একটি দুর্গা মণ্ডপ তৈরি হয়েছে। সেটিই জন্ম দিয়েছে একাধিক বিতর্কের। বিশ্ব হিন্দু পরিষদ (VHP) এই থিমটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। তাদের দাবি ভ্যাটিকান সিটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের চিহ্ন। কিন্তু হিন্দুদের দুর্গাপুজোয় এই থিম আসলে সনাতনীদের অনুভূতির অপমান। 

বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনশাল বলেছেন যে এই প্যান্ডেলে খ্রিস্টধর্মের প্রতীক স্থাপন করা হয়েছে এবং মা মেরি এবং অন্যান্য ধর্মীয় চরিত্রের ছবি ভিতরে প্রদর্শিত হয়েছে। তিনি অভিযোগ করেন যে ধর্মান্তকরণকে উৎসাহিত করার এবং হিন্দুদের অনুভূতিতে আঘাত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বনসাল বলেন, 'আয়োজকরা যদি এত ধর্মনিরপেক্ষতা দেখাতে চান, তাহলে কি কখনও গির্জা বা মাদ্রাসার অনুষ্ঠানে কোনও হিন্দু দেব-দেবীর ছবি রাখা হয়েছে? তিনি আরও স্পষ্ট করে বলেন যে ঝাড়খণ্ড ইউনিট শীঘ্রই এই বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেবে এবং আয়োজকদের অবিলম্বে মণ্ডপ থেকে খ্রিস্টান ধর্মীয় প্রতীকগুলি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন। 

অন্যদিকে, আয়োজক কমিটি এই অভিযোগগুলিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। আরআর স্পোর্টিং ক্লাবের সভাপতি ভিকি যাদব বলেন যে তারা গত ৫০ বছর ধরে দুর্গাপূজার আয়োজন করে আসছেন এবং প্রতি বছর তারা বিভিন্ন থিমের উপর প্যান্ডেল তৈরি করেন। তিনি এও বলেন যে, এবার তারা কলকাতার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ২০২২ সালের থিম রাঁচিতে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই ভ্যাটিকান সিটির সিদ্ধান্ত।  

যাদব বলেন, "এই থিমটি কলকাতায় বিপুল জনসমাগম ঘটিয়েছিল। রাঁচিতেও প্রচুর মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমরা একটি ধর্মনিরপেক্ষ দেশে বাস করি। সকল সম্প্রদায়ের মানুষ দুর্গাপুজো উপভোগ করে। আমরা শৈল্পিকভাবে ভ্যাটিকান সিটির প্রতিলিপি তৈরি করেছি মাত্র, আর কিছু নয়।" আরআর স্পোর্টিং ক্লাবের দাবি, এই থিমের মাধ্যমে কারও অনুভূতিতে আঘাত করার কোনও উদ্দেশ্য নয়। পুজো যথাযথভাবে বৈদিক ঐতিহ্য অনুসারে অনুষ্ঠিত হবে। 
Published by:

Share Link:

More Releted News:

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

প্রশান্ত কিশোরের সঙ্গে হাত মেলাচ্ছেন তেজপ্রতাপ? ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ