কড়াইয়ে ভাসছে ইঁদুর… IIT-টির রান্নাঘরে একি কাণ্ড !

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে  রয়েছে আইআইটি রুরকি। আর সেখানেই দেখা গেল চাঞ্চল্যকর ঘটনা।  রান্নার ঘরের কড়াই থেকে শুরু করে বাসনপত্র সবকিছুতেই ঘুরছে ইঁদুর। ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তাতেই বিশেষ কর্ণপাত করেনি আইআইটির প্রশাসন।

আইআইটি রুরকিরের রান্নাঘরের ভিডিওতে দেখা গিয়েছে, চালের বস্তা থেকে শুরু করে রান্নার জিনিসপত্র সব কিছুতেই ঘুরে বেরাচ্ছে ইঁদুর। কড়াইয়ের মধ্যে রয়েছে দুটি, জল ভর্তি  কুকারের মধ্যে ভাসছে একটি ইঁদুর। ইতিমধ্যেই রান্নাঘরে এমন বেহাল  অবস্থার জেরে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানের বহু পড়ুয়া। শুধু তাই নয়  ইঁদুর মেশানো খাবার খাওয়ানো হচ্ছে বলে দাবি করেছে  পড়ুয়াদের একাংশ।

এই ঘটনা সামনে আসার পর আইআইটি-রুরকি প্রশাসন একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, শিক্ষার্থীরা রাতের বেলায় মেসের মধ্যে গিয়েছিল বলে রান্নাঘরের মধ্যে ইঁদুর দেখতে পেয়েছিল। কোনো খাদ্যদ্রব্য খারাপ হয়নি। পড়ুয়াদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এই ভিডিও তৈরি করা হয়েছে। পাশাপাশি এই ঘটনা নিয়ে তদন্ত করতে বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন আইআইটি রুরকির মিডিয়া ইনচার্জ সনিকা শ্রীবাস্তব। তবে কী করে দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের রান্নাঘরের  মধ্যে এমন ঘটনা ঘটল তা নিয়ে উঠছে নানান প্রশ্ন।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে