প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের মাঝেই মন্ত্রীর ভাষণ থামিয়ে দিলেন মহিলা বন আধিকারিক, কী ঘটেছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আর সেই প্রজাতন্ত্র দিবসেই মহারাষ্ট্রের নাসিকে ঘটল বেনজির ঘটনা। রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিশ মহাজনের ভাষণের মধ্যেই উঠে দাঁড়ালেন এক মহিলা বন আধিকারিক। ছুটে গেলেন মঞ্চের দিকে। মন্ত্রীর দিকে আঙুল তুলে বললেন-প্রজাতন্ত্র দিবস পালন করছেন, অথচ সংবিধানের রচয়িতার বাবা ভীমরাও আম্বেদকরের নাম-ই নিলেন না? একজন অধস্তন সরকারি আধিকারিকের প্রশ্নের মুখে পড়ে থতমত খান দাপুটে মন্ত্রী। ততক্ষণে ‘প্রভু’ মন্ত্রীকে বাঁচাতে ছুটে এসেছেন ‘ভৃত্য’ পুলিশ আধিকারিকরা। তড়িঘড়ি ওই মহিলা বন আধিকারিককে আটক করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান।

সংবাদমাধ্যম ‘মহারাষ্ট্র টাইমস’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘সোমবার (২৬ জানুয়ারি) প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নাসিকের প্যারেড গ্রাউন্ডে প্রশাসনের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিশ মহাজন। এর পর তিনি যখন ভাষণ দিচ্ছিলেন তখনই দর্শকাসনে বসে থাকা মহিলা বন আধিকারিক মাধুরী যাদব উঠে দাঁড়িয়ে চি‍ৎকার করেন, ‘প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান অথচ একবারও বাবাসাহেব আম্বেদকরের নাম নিলেন না?’ এর পর সোজা মঞ্চের সামনে ছুটে গিয়ে বার বার একই কথা বলতে থাকেন। উত্তেজিতভাবে বলেন, ‘একজন দলিত হওয়াতেই কি বাবাসাহেব আম্বেদকরের নাম নিতে কুণ্ঠা?’

ওই ঘটনায় থতমত খেয়ে যান উপস্থিত দর্শক ও অ্যান্য আধিকারিকরা। ভাষণ বন্ধ করে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন মন্ত্রী মশায়। পুলিশ কর্তারা ছুটে গিয়ে তড়িঘড়ি ওই বন আধিকারিককে মঞ্চের সামনে থেকে সরিয়ে দেন। পরে নিজেদের হেফাজতে নেন। সূত্রের খবর, অনুশাসন ভাঙার জন্য ওই বন আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে