তৃতীয় দফায় ধনী প্রার্থী ১,৩৬১ কোটির মালিক, গরিব প্রার্থীর সম্বল মাত্র ১০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদির জমানায় ‘আত্মনির্ভর ভারতে’ ধনী আর গরিবের প্রভেদ কতটা তা লোকসভার তৃতীয় দফার নির্বাচনেই স্পষ্ট। একদিকে যখন ৩৯২ জন প্রার্থীই কোটিপতি, তখন মাত্র ১০০ টাকার সম্বল নিয়ে ভোটে লড়ছেন এক খেতমজুর। এক দলের লক্ষ্য টাকার পাহাড়ে বসে ক্ষমতার মধু ভোগ করা। অন্য দল নেমেছেন আর্থিক বৈষম্য ঘোচানোর তাগিদে। এ মোটেও গল্পগাঁথা নয়, একদম রুঢ় বাস্তব।

আগামী ৭ মে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট হতে চলেছে। পশ্চিমবঙ্গ সহ দেশের ১২টি রাজ্যের ৯৫ আসনে ভোট নেওয়া হবে। ওই ভোট পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন ১,৩৫২ জন প্রার্থী। তার মধ্যে ৩৯২ জন কোটিপতি প্রার্থী। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) তৃতীয় দফার ভোটে লড়া প্রার্থীদের হলফনামা খুঁটিয়ে এক বিস্তারিত তথ্য-প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় দফায় সম্পত্তির নিরিখে শীর্ষে রয়েছেন দক্ষিণ গোয়ার বিজেপি প্রার্থী তথা শিল্পপতি পরিবারের পুত্রবধূ পল্লবী ডেম্পো। লন্ডন-দুবাইতে বিলাসবহুল বাংলো ছাড়াও গ্যারাজে রয়েছে একাধিক শৌখিন গাড়ি। স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে তাঁর মোট সম্পদের পরিমাণ ১,৩৬১ কোটি ৬৮ লক্ষ ৩৮ হাজার ৭৩১ টাকা। ধনীর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন মধ্যপ্রদেশের গুনার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৪ হাজার ৭৮ টাকা। তৃতীয় স্থানে রয়েছেন মহারাষ্ট্রের কোলাপুর আসনের কংগ্রেস প্রার্থী ছত্রপতি শিবাজি মহারাজের বংশধর ছত্রপতি শাহু শাহাজি। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৪২ কোটি ৮৬ লক্ষ টাকার বেশি।

তৃতীয় দফার ভোটে সবচেয়ে গরিব প্রার্থী ইফরান আবু তালিব চাঁদ। মহারাষ্ট্রের কোলাপুর আসনে নির্দল প্রার্থী হিসাবে লড়ছেন তিনি। পেশায় খেতমজুর ইফরানের সম্পত্তির পরিমাণ মাত্র ১০০ টাকা। না আছে প্যান কার্ড, না আছে নিজস্ব বাড়ি, জমি। অন্যের জমিতে মজুরগিরি করেই চলে সংসার। তৃতীয় দফার ভোটে আর এক গরিব প্রার্থী হলেন গুজরাতের বরদোলই আসনের বসপা প্রার্থী রেখাবেন হরসিংভাই চৌধুরী। তাঁর সম্পত্তির পরিমাণ ২০০০ টাকা। মহারাষ্ট্রের হাতকানানগালে থেকে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়া মনোহর প্রদীপ সতপুতেরও সম্পত্তির পরিমাণ মাত্র ২,০০০ টাকা!

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক