একেই বলে চলচ্চিত্র প্রেমী, এক সিনেমা ২৯২ বার দেখে বিশ্বরেকর্ড!

 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা রামিরো আলানিস। মাত্র ৩ মাসে তিনি দেখেছেন ২৯২ বার! প্রতিবারেই তিনি সিনেমা দেখেছেন সিনেমা হলে গিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটা সিনেমা (Film) পছন্দ হলে মানুষ কতবার দেখেন? খুব প্রিয় হলেই বা কতবার? ৪ বার কী ৫ বার, বড়জোর ১০ থেকে ১২ বার। কিন্তু ২৯২ বার! হ্যাঁ একই সিনেমা ২৯২ বার দেখে বিশ্বরেকর্ড করেছেন এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের বাসিন্দা তাক লাগিয়েছেন সারা বিশ্বকে। নাম তুলে ফেলেছেন গিনিস বুকে! 

 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা রামিরো আলানিস। মাত্র ৩ মাসে তিনি দেখেছেন ২৯২ বার। প্রতিবারেই তিনি সিনেমা দেখেছেন সিনেমা হলে গিয়ে। আর এই জন্যই তিনি নিজের নাম তুলে ফেলেছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness Book of World Records)। তাঁর প্রিয় চরিত্র স্পাইডারম্যান। এই সিরিজের একটি সিনেমা ‘নো ওয়ে হোম’। ২০২১ সালের ১৬ ডিসেম্বর প্রহম এই সিনেমাটি দেখেন রামিরো। তারপর থেকে চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত তিনি দেখেছেন একই সিনেমা। প্রতিবারেই সিনেমাটি সম্পূর্ণ দেখেছেন তিনি। দেখতে দেখতে মাঝপথে উঠে যাননি বা সিনেমা দেখার মাঝে বিরতি নেননি। আর এই কারণেই আনুষ্ঠানিক বিশ্বরেকর্ডের স্বীকৃতি তাঁকে দিয়েছে গিনেস ওয়ার্ল্ড। জানা গিয়েছে, টিকিট কাটতে তাঁর ব্যয় হয়েছে, ৩ হাজার ৪০০ ডলার! ৭২০ ঘণ্টা ব্যয় করেছেন একই সিনেমা দেখতে! মানে ৩০ দিন! আরও জানা গিয়েছে, শুরুর দিকে ১২ ঘণ্টা সিনেমা হলেই বসে থাকতেন রামিরো।

অবাক হচ্ছেন? তবে জেনে রাখুন বিশ্বরেকর্ড কিন্তু এই প্রথমবার করেননি তিনি। এর আগেও একই সিনেমা বারবার দেখে বিশ্বরেকর্ড করেছিলেন। সেটা ২০১৯ সাল। তিনি দেখেন অ্যাভেঞ্জার্স সিরিজের একটি সিনেমা। দেখেন মানে বারবার একই সিনেমা দেখেন। ওই সিনেমার নাম অ্যাভেঞ্জার্স এন্ড গেম। বারবার হলে গিয়ে এই সিনেমাই দেখেন তিনি। কতবার? ২৯২ বার অবশ্য নয়, তবে নেহাত কমবার দেখেননি। দেখেছেন ১৯১ বার!

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২