টানা তৃতীয়বার লন্ডনের মেয়র পদে জিতলেন পাকিস্তানি বংশোদ্ভুত সাদিক খান

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ফের লন্ডনের মেয়র পদে নির্বাচিত হলেন পাকিস্তানি বংশোদ্ভুত লেবার পার্টির নেতা সাদিক খান। তিনিই প্রথম রাজনীতিবিদ যিনি টানা তিনবার লন্ডনের মেয়র পদে জয়ী হলেন। স্বচ্ছ এবং স‍ৎ ভাবমূর্তির রাজনীতিবিদ হিসাবে পরিচিত সাদিকই যে জয়ী হবেন, তার পূর্বাভাস মিলছিল একাধিক জনমত সমীক্ষায়। সেই পূর্বাভাসই সত্যি হল। জয়ের পরেই তাঁর উপরে আস্থা রাখার জন্য লন্ডনবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন ৫৩ বছর বয়সী রাজনেতা।

লন্ডনের মেয়র পদের ভোটে প্রার্থী ছিলেন ১৩ জন। তার মধ্যে ভারতীয় বংশোদ্ভুত ব্যবসায়ী তরুণ গুলাটিও ছিলেন। যদিও মূল লড়াই ছিল লেবার পার্টির সাদিক খানের সঙ্গে কনজারভেটিভ পার্টির সুশান হলসের। ভোটগণনা শেষে দেখা যায়, সাদিক খান পেয়েছেন বৈধ ভোটের ৪৩.৮ শতাংশ। তাঁকে পক্ষে ভোট পড়েছে ১০ লক্ষ ৮৮ হাজার ২২৫টি। আর কনজারভেটিভ পার্টির সুশান হলস ৮ লক্ষ ১১ হাজার ৫১৮ ভোট। অর্থা‍ৎ ২ লক্ষ ৭৬ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সাদিক।

২০১৬ সালে প্রথমবার লন্ডনের মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন পাকিস্তানি বংশোদ্ভুত ৫৩ বছর বয়সী রাজনেতা। তার পরে ২০২১ সালে দ্বিতীয়বার মেয়র পদে আসীন হন তিনি। ১৯৭০ সালে ভাগ্যান্বেষণে পাকিস্তান থে্কে লন্ডনে এসেছিলেন সাদিকের বাবা। লন্ডনে এসে গাড়িচালকের কাজ করতেন তিনি। ছোটবেলা থেকেই পড়াশোনায় বেশ চৌখস ছিলেন সাদিক। মাত্র ১৫ বছর বয়সেই রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন তিনি এবং লেবার পার্টিতে যোগ দেন। ২০০৪ সালে আইনজীবীর পেশা ছেড়ে পুরোদস্তুর রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব সামলাতে শুরু করেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে