এই মুহূর্তে

ভুয়ো ভোটার ধরতে বাঁকুড়ার ‘বুথে’কেলেঙ্কারি কাণ্ড’! দুই মহিলার স্বামী ‘এক’

courtesy google

নিজস্ব প্রতিনিধি :ভূতুড়ে ভোটার ধরতে কোমড় বেঁধে পথে নেমেছে তৃণমূল নেতৃত্ব।একের পর এক ভুয়ো ভোটারের হদিশ পেয়ে মাথায় হাত নির্বাচন কমিশনের।এবার ভূতুড়ে ভোটার ধরতে বেরিয়ে এল কেউটে।এক ‘কেলেঙ্কারি কাণ্ড’ যাকে বলে।দুই মহিলার স্বামী একটাই।স্বামী নিয়ে টানাটানি।ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার তালডাংরা ব্লকের(Taldangra Block)শ্যামসুন্দরপুর বুথে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি,এই ব্লকে এখনও পর্যন্ত ৬ জন ভুয়ো ভোটারের(Fake Voters)হদিশ পাওয়া গিয়েছে।বুথে মোট ১১২১ জনের নাম ভোটার তালিকায়!তার মধ্যে অনেকেই সন্দেহজনক!দুই মহিলা ভোটারের স্বামীর নাম এক।আবার কোথাও কারও নাম তালিকায় থাকলেও,বাস্তবে তাঁর কোনও অস্তিত্ব-ই নেই।তাই সঠিকভাবে তদন্ত চলছে।খুঁজে বের করা হচ্ছে ভুয়ো ভোটারদের।

ওই দুই মহিলা হলেন দীপান্বিতা ভট্টাচার্য ও জুহি ভট্টাচার্য।এই দুই মহিলা ভোটারের স্বামীর হিসাবে নাম উল্লেখ রয়েছে শাস্বত ভট্টাচার্যর।অথচ স্থানীয়দের দাবি, ওই বুথে ভট্টাচার্য পদবীধারী কোনও মানুষ-ই নাকি থাকেন না।এছাড়াও ওই তালিকায় পূজা ভুঁই ও অষ্টমী মাঝি সহ একাধিক ভোটারের নাম থাকলেও এলাকার কেউ-ই তাঁদের চেনেন না বা কোনওদিন দেখেননি বলে দাবি করেছেন স্থানীয়রা।

একইসঙ্গে তৃণমূলের দাবি এভাবেই ভৃতুড়ে ভোটারের উপর ভর করেই কেন্দ্রে সরকার গড়েছে বিজেপি। সামনের বিধানসভা নির্বাচনেও এই ভোটারদের তালিকায় রেখে দেওয়া হয়েছিল রাজনৈতিক স্বার্থে। এই ভুয়ো ভোটার ধরতে তাই পথে নেমছে তারা। যাতে আর কোন গরমিল না থাকে। প্রকৃত ভোটারদের সহজেই চিহ্নিত করা যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধূমপায়ী বাবার কারণেই সন্তানদের ডায়াবিটিসের ঝুঁকি বাড়ছে, গবেষণায় উঠে এল নয়া তথ্য

মহাকাশে তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল, ছুটি কাটাতে যেতে চাইলে জানুন বিস্তারিত

রক্ত বন্ধ করতে মাথায় সেলাইয়ের পরিবর্তে স্ট্যাপলার পিন! চিকিৎসকের কীর্তি নিয়ে শোরগোল

হোমওয়ার্ক পরে, নাচ আগে! অচেনা বিয়ের অনুষ্ঠানে স্কুলছাত্রের কীর্তি ভাইরাল

বিষ্ণুপুর সফরে যাচ্ছেন অভিষেক, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উদ্যোগ

১১ লাখ ফলোয়ার্স! বিশেষ এই কাজের মাধ্যমে গিনেস বুকে নাম তুলল শূকর মেরলিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ