১১০ বছর বয়সে স্কুলে গেলেন সৌদি মহিলা!

Share:

নিজস্ব প্রতিনিধি: ১১০ বছর বয়সেই স্কুলে গেলেন একজন সৌদি মহিলা।  লেখাপড়া না করার চেয়ে দেরিতে করা ভালো। এই মহিলা এক জ্বলন্ত উদাহরণ।

জানা গিয়েছে, নাওদা আল-কাহতানি কিংডমের দক্ষিণ-পশ্চিমে উমওয়াহ গভর্নরেটের আল-রাহওয়া সেন্টারে পড়াশোনা শুরু করেন তিনি। চার সন্তানের মা সেই মহিলা নতুন করে পড়াশোনা শুরু করলেন। পড়ালেখা শিখলে জীবনের আমূল পরিবর্তন হয় বলে জানিয়েছেন ওই মহিলা।

কয়েক সপ্তাহ আগে কেন্দ্রে একটি নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিতে যোগদানের পর থেকে, ওই বৃদ্ধা মহিলা স্কুলে যোগ দেন। নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিতে জানানো হয়েছে, সব বয়সের শিক্ষার্থীদের বর্ণমালার জ্ঞানের প্রয়োজন। পাশাপাশি,  কোরআনের কিছু আয়াতও শেখানো হবে।  আল-কাহতানি জানিয়েছেন, সেই পাঠগুলি তিনি উপভোগ করছেন। প্রতিদিনের হোম ওয়ার্ক বাড়িতে এসে করেন ওই মহিলা। বিশাতে শিক্ষা মন্ত্রণালয়ের শাখা আল-কাহতানি সম্পর্কে X-এ একটি পোস্ট করেন। ১১০ বছর বয়সী নিরক্ষরতা দূর করার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তিনি। সংবাদ সংস্থাকে জানিয়েছেন তিনি, অনেক বছর আগে তাঁর স্কুলে পড়া উচিত ছিল। এতদিন পড়াশোনা থেকে বিরত থাকায় দুঃখপ্রকাশ করেছেন তিনি।  শিক্ষা জীবনের আমূল পরিবর্তন আনে। শত, শত মেয়ের কাছে তিনি একটা প্রেরণা।

আল-কাহতানির চার সন্তান তার পড়াশুনাকে সমর্থন করেছেন। তাঁর জীবনের নতুন উন্নতির ব্যাপারে আশাবাদী তাঁরা। ১১০ বছর বয়সে নতুন করে চাপ নিয়ে শিক্ষাগ্রহণ করার বিষয়টি উপভোগ করছেন তিনি। জানা গিয়েছে, তাঁর ছেলেরা প্রতিদিন সকালে তাঁর মাকে শিক্ষাকেন্দ্রে নিয়ে যান এবং ক্লাস শেষে তার জন্য অপেক্ষা করেন। পরিবারের সকল সদস্যের জন্য গর্বিত তাঁদের মা। নিরক্ষরমুক্ত দেশের স্বপ্ন দেখছেন ওই মহিলা।

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর