নতুন বউকে সাইকেলে চাপিয়েই বাড়ি নিয়ে এলেন এসডিপিও সাহেব!

বিয়ের অনুষ্ঠান ছিল এসডিপিও (SDPO) সন্তোষ প্যাটেলের। তিনি বিয়ের পর নববধূকে সাদামাটা সাইকেলে চাপিয়েই প্রথমে স্থানীয় মন্দিরে পুজো দিতে নিয়ে এলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: এই শো, পারফরম্যান্স এবং ডেস্টিনেশন ওয়েডিংয়ের যুগে যখন সাদামাটা বিয়ের গল্প সামনে আসে, তখন তা প্রশংসিত হতে বাধ্য। তাও যদি হয় কোনও পদমর্যাদায় উচ্চ কোনও ব্য়ক্তির বিয়ে তবে তা নিয়ে যে চর্চা হবে সেটা বলাই বাহুল্য। সম্প্রতি মধ্যপ্রদেশের নিওয়ারি জেলায় একটি বিয়ের অনুষ্ঠান ঘিরে তুমুল আলোচনা শুরু হয়েছে নেটপাড়ায়। কেন না বিয়ের অনুষ্ঠান ছিল এসডিপিও (SDPO) সন্তোষ প্যাটেলের। তিনি বিয়ের পর নববধূকে সাদামাটা সাইকেলে চাপিয়েই প্রথমে স্থানীয় মন্দিরে পুজো দিতে নিয়ে এলেন। পরে একই সাইকেলে নিজের বাড়ি নিয়ে এলেন। মহকুমা পুলিশ আধিকারিক সন্তোষ প্যাটেল হিন্দু রীতি-নীতি, সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান মেনে খুব সাধারণভাবে বিয়ে করেছেন। ফলে তাঁর বিয়ের বিষয়টি এখন নেটিজেনদের মধ্যে চর্চার বিষয় হয়ে উঠেছে।

মধ্যপ্রদেশের পান্নায় তাঁদের বিয়ের ভিডিও রীতিমতো ভাইরাল হচ্ছে। এতে SDPO সাহেবকে বিয়ের পর সাইকেলের সামনে বসিয়ে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসতে দেখা গিয়েছে। এই ধরণের সরলতা সাধারণত আমাদের দেশের পদমর্যাদায় থাকা কোনও পুলিশ বা প্রশাসনিক আধিকারিকদের মধ্যে দেখা যায় না। কিন্তু মধ্যপ্রদেশ পুলিশের এই এসডিপিও সন্তোষ প্যাটেল প্রমাণ করেছেন যে তিনি অবস্থান, প্রতিপত্তি এবং ক্ষমতার মধ্যেও নিজের সংস্কৃতি এবং ঐতিহ্যের সম্পূর্ণ যত্ন নেন। বর হিসেবে স্থানীয় রীতি মেনে মাথায় তালগাছের পাতায় ময়ূর বেঁধে রেখেছিলেন। তবে জানিয়ে রাখি, পৃথ্বীপুর এসডিপিও সন্তোষ প্যাটেল তাঁর নতুন আইডিয়ার জন্য সবসময়ই শিরোনামে থাকেন। তবে এই বিষয়ে এসডিপিও সন্তোষ প্যাটেল বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ বন্ধ করার চেষ্টা করছেন।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান