অবশেষে স্নাতক ডিগ্রি পেলেন সাকিব আল হাসান

বিবিএ-তে স্নাতক ডিগ্রি পেলেন বাঁহাতি অলরাউন্ডার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ২২ গজে একের পর এক রেকর্ড করেছেন। শনিবারই আয়ারল্যান্ডের বিরুদ্ধে জোড়া নজির গড়েছিলেন সাকিব আল হাসান। একদিনের ফরম্যাটে টাইগারদের অধিনায়ক তামিম ইকবালের পরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজার রান পূর্ণ করেছেন। আর বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। আর জোড়া নজির গড়ার পরের দিনই ফের সুখবর এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারের। তবে এবার বাইশ গজে নয়, শিক্ষাক্ষেত্রে নয়া অর্জন করেছেন সাকিব। ৩৬ বছর বয়সে এসে স্নাতক ডিগ্রি প্রাপ্ত করলেন।

২০০৯-১০ শিক্ষা বর্ষে আমেরিকার ইন্টারন্যাশননাল বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনেস্ট্রেশনে (বিবিএ) স্নাতক ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হয়েছিলেন টি টুয়েন্টি ফরম্যাটের টাইগার অধিনায়ক। কিন্তু ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে মনযোগ দিয়ে পড়াশোনা করতে পারেননি। নিয়মিত ক্লাসও করা হয়নি। ফলে বিবিএ-তে স্নাতক হওয়ার ইচ্ছে অপূর্ণই থেকে গিয়েছিল।

রবিবার সাকিবের সেই অপূর্ণ ইচ্ছেই পূর্ণ হলো। ভর্তির ১৪ বছর বাদে স্নাতক ডিগ্রি অর্জন করলেন। এদিন বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন উ‍ৎসবে বাঁ হাতি অলরাউন্ডারের হাতে স্নাতক হওয়ার সনদ তুলে দেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মণি। স্নাতক হওয়ার সনদ নিতে বিশ্ববিদ্যালয় চত্বরে হাজির ছিলেন সাকিব। স্নাতক হওয়ার স্বপ্ন পূরণ হওয়ার পরেই আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আমি খুবই খুশি, খুবই আনন্দিত ও গর্বিত যে, অবশেষে আমার স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল।’

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

গুরু নানকের জন্মদিনে শ্রদ্ধা জানাতে ডানকুনিতে গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56