‘মানিকে মাগে হিতে’র গায়িকার সঙ্গে জুড়ি বাঁধলেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রিমিয়ার লিগ খেলতে এবার শ্রীলঙ্কায় পাড়ি দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এলপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বলে কথা, সেখানে গান না হলে চলে। সেই গানের অনুষ্ঠান করতে হাজির হয়েছিলেন ‘মানিকে মাগে হিতে’-খ্যাত গায়িকা ইয়োহানি। এই সুবাদে বন্ধুত্ব হয়ে গেল সাকিবের।

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবকে উছ্বসিত হলেন শ্রীলঙ্কান এই গায়িকা। তাঁকে সামনে পেয়ে ছবি তুলতে ভোলেননি তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি নিজে। শুধু কি তাইই, সাকিবকে দিয়ে আবদার করে গানও গাইয়েছেন তিনি।

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের অ্যাম্বাসেডর ইয়োহানি ডি সিলভা। তারকা ক্রিকেটারদের নিয়ে ভিডিও বানাচ্ছেন তিনি। যেখানে তাঁর সঙ্গে গলা মিলিয়ে গান গাইতে বলা হয়। পাশাপাশি, শ্রীলঙ্কায় খেলার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হয়। ভিডিও সেগমেন্টের নাম ‘সিংগিং চ্যালেঞ্জ’।

সাকিবের সঙ্গে আলাপ হওয়ার পর ইয়োহোনি জানান, এলপিএল সিংগিং চ্যালেঞ্জ না নিয়ে আপনাকে যেতে দিচ্ছি না।  সম্প্রতি ভাইরাল হয়েছে সেই গানের ভিডিও।

আসলে, শ্রীলঙ্কান গায়িকার অনুরোধ ফেলতে পারেননি বাংলাদেশি এই অলরাউন্ডার। তাই ইয়োহানির সঙ্গে তাল মিলিয়ে ধরলেন গান। তাও আবার ভারতীয় কিংবদন্তি মহম্মদ রফির ‘আজকাল তেরে মেরে পেয়ারকে চরচে’ সেই কালজয়ী গানটি। ইয়োহানির সঙ্গে কণ্ঠ মিলিয়ে এই গানের দুই লাইন গেয়ে হাসিতে ফেটে পড়লেন তিনি।

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের