শাকিরার গানের শুটিংয়ের মাঝে ইঁদুরের হানা, তার পরে কী ঘটল….

Share:

নিজস্ব প্রতিনিধি: ইঁদুরে অনেকেই ভয় পান। কিন্তু দুনিয়াজোড়া যার খ্যাতি সেই কলম্বিয়ান পপ তারকা ‘ওয়াকা-ওয়াকা’ খ্যাত শাকিরাও যে ভয় পান, কে জানত? সদ্য মুক্তি প্রাপ্ত ‘কোপা ভাসিয়া’ গানের শুটিংয়ের সময়েই ছোট্ট এক ইঁদুরের আচমকা হানায় কীভাবে তিনি অস্বস্তিতে পড়েছিলেন, সেই ভিডিয়ো প্রকাশ হয়েছে। খোদ পপ তারকাই ওই ভিডিয়ো প্রকাশ করেছেন।

গত জুন মাসে মুক্তি পেয়েছে কলম্বিয়ান পপ তারকার নতুন গান ‘কোপা ভাসিয়া’। আর ইউটিউবে ঝড় তুলেছে নয়া গান। ইতিমধ্যেই পাঁচ কোটির বেশি নেটা নাগরিক ওই গানের ভিডিয়ো দেখেছেন। ‘কোপা ভাসিয়া’ গানে এক ম‍ৎসকন্যার গল্প বলেছেন গায়িকা। কিন্তু গানের শুটিং করতে গিয়ে রীতিমতো বিপাকে পড়তে হয়েছিল তাঁকে। নিজের ইনস্টাগ্রামে সেই ঘটনার ভিডিয়ো আপলোড করেছেন শাকিরা। আর ওই ভিডিয়ো দেখে অনেকেই মজার-মজার মন্তব্য করেছেন।

কলম্বিয়ান পপ তারকা ইনস্টাগ্রামে যে ভিডিয়ো দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, মৎস্যকন্যার সাজে সেজে রয়েছেন গায়িকা। নিম্নাঙ্গে ভারী লেজ, বক্ষ যুগল আচ্ছাদিত রাংতা দিয়ে নকশা করা পোশাকে। মাথার নিচে গোলাপি রঙের পরচুলা। কালো প্লাস্টিকের চারপাশে আবর্জনা, মাঝে মধ্যে উঁকি মারছে জমা জল, তার উপর শুয়ে শাকিরা। ওই বিদঘুটে পরিবেশে ক্যামেরা চালু হতেই হঠাৎ গর্ত থেকে বেরিয়ে এসে গায়িকার গা ঘেঁষে পরচুলা পেরিয়ে দৌড়ে চলে যায়। আর আচমকাই ইঁদুরের উপস্থিতি টের পেয়ে কোনও ভাবে পড়িমড়ি করে উঠে বসেন বিখ্যাত পপ তারকা। ভয়ে আঁটোসাঁটো হয়ে যান।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ