আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রচণ্ড রাগী শনিদেব…শনিবার রাস্তায় কালো কুকুর দেখলেই করুন এই কাজ

নিজস্ব প্রতিনিধি : শনিদেব হল সূর্যদেবের অন্যতম সন্তান। শনিদেব প্রত্যেক ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন। অন্যায়কারীদের প্রতি তিনি অত্যন্ত নির্মম ও কঠোর। যদি কারোর ওপর প্রসন্ন হন তবে তাঁর জীবনে সুখের অভাব হয় না। কিন্তু কোন ব্যক্তির উপর একবার শনিদেবের বাঁকা দৃষ্টি পড়লে ছারখার হয়ে যাবে তাঁর জীবন। আজ শনিবার, এইদিন বড় ঠাকুরের অত্যন্ত প্রিয়। এইদিন বিশেষ কিছু কার্য করলেই তুষ্ট হবেন ন্যায়ের দেবতা।  

শনিদেবের আশির্বাদ লাভ করতে : মনে করা হয়, কালো কুকুর শনিদেবের অত্যন্ত প্রিয়।কোথাও কালো কুকুর দেখলে অবশ্যই কিছু খেতে দিন। এই প্রতিকারে শনির দোষ থেকে অবিলম্বে মুক্তি পাবেন। তবে শুধু কালো কুকুর নয় অন্যান্য রঙের কুকুর দেখলেও কিছু খেতে দিন।

শনি দোষ কাটাতে : আপনি যদি শনি দোষ দূর করতে চান এবং শনি দেবতার আশীর্বাদ পেতে চান, তবে প্রতি শনিবার উপবাস করুন। তবে একান্তই উপোস করতে না পারলে নিরামিষ খান এবং নিয়মনীতি মেনে পুজো করুন। এছাড়া, সামনে যদি অশ্বত্থ গাছ থাকে, তবে এই গাছের পুজো করুন, সেখানে জল নিবেদন করুন।তিলের তেলের প্রদীপ জ্বালান। অন্তত সাতবার গাছটিকে প্রদক্ষিণ করুন।

আরও পড়ুন : দাম্পত্য কলহ চরমে ? শুক্রবারে এই অব্যর্থ টোটকায় মিলবে মুক্তি

কেরিয়ারে সাফল্য পেতে : শনিবারের দিন আপনাকে অবশ্যই কালো কাপড়,কালো তিল, কালো ছাতা, কালো ডাল, গুড়, কালো রঙের তেল, জুতো, চপ্পল ইত্যাদি গরিব বা অভাবী ব্যক্তিকে দান করতে হবে।কিন্তু, দান করার সময় ঢাক ঢোল পেটালে চলবে না। নিরবে দান করতে হবে তবেই উপকার পাওয়া যাবে।

এছাড়াও শনি দোষ কাটাতে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করতে পারেন। শনিদেবের আশীর্বাদ পেতে চাইলে মাছ ও পাখিদের খাওয়ার জন্য পশুখাদ্য, শস্যের ব্যবস্থা করতে পারেন।এতে শনিদেব অত্যন্ত খুশি হন।

আরও পড়ুন : মঙ্গলবার রাতের মধ্যে গোপনে পানপাতা দিয়ে এই কাজগুলি করুন! তুষ্ট হবে সংকটমোচন

Published by:

Share Link:

More Releted News:

ঘনঘন হাত-পা ঝিনঝিন করছে? শরীরে কোন ভিটামিন কম, জানুন কি খাবেন….

গরমে অফিস লুক নিয়ে দুশ্চিন্তা? স্মার্ট ও প্রফেশনাল লুক পেতে মানুন এই সহজ টিপসগুলি

একসময় ছিল শ্মশানভূমি, এখন ভিড়ে ঠাসা পর্যটনকেন্দ্র! গুজরাটের এই বিচে কী এমন রহস্য লুকিয়ে?

সকাল না সন্ধ্যা, কখন ব্যায়াম করলে বেশি উপকার? জানালেন ফিটনেস বিশেষজ্ঞ

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

ভাইরাল এগ কফি নিয়ে সতর্কবার্তা, নিয়মিত খেলেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ