ভালো দাম পেতে নতুন পদ্ধতি অবলম্বন চাষীদের , আমের গায়ে পরানো হচ্ছে “নাইটি”

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: এবছর চাষীদের মুখে ফুটেছে হাসি ।অন্যান্য বারের তুলনায় এ বছর ফলন সেভাবে না হলেও মিলছে ভালো দাম। চাষীদের কথায় এই বছর ঝড় না হওয়ায় ক্ষতি কম হয়েছে আমের। বেশ কিছুদিন ধরে কাঁচা আম ভাঙতে শুরু করে দিয়েছে আম চাষিরা ।নদিয়ার শান্তিপুর(Shantipur) ,ফুলিয়া, মাজদিয়া, কৃষ্ণগঞ্জ সহ একাধিক জায়গায় চাষ হয় ভালো জাতের আমের। যার মধ্যে অন্যতম হিমসাগর(Himsagar)। কিন্তু চাষিরা জানান, বিভিন্ন সময় পোকামাকড় বা পাতা বা ডালে আঘাতে আমের গায়ে দাগ হয়ে যায়। ফলে আম দেখতে সুন্দর না হওয়ায় সঠিক মূল্য পান না আম চাষীরা।

এবার সঠিক মূল্য পেতে নতুন পদ্ধতি অবলম্বন করছেন আম(Mango) চাষীরা। চাষীদের কথায়, আম চাষিদের কাছ থেকে যারা আম কেনে, তারাই কাগজের এই নাইটি দিয়ে দেয় আমাকে সুরক্ষিত করার জন্য। গাছ থেকে আম ভাঙার প্রায় দশদিন আগে আমের গায়ে পড়িয়ে দেওয়া হয় প্যাকেট। যার নাম “নাইটি”। চাষীদের কথায় মানুষ যেমন জামা পরে শরীর ঠিক রাখে, তেমনি আমের গায়ের রং এবং সঠিক মান রাখতে তারা ব্যবহার করছেন এই ধরনের ‘নাইটি’।

যদিও এবছর তারা প্রথম ব্যবহার করছে “নাইটি”। তবে আম চাষিরা জানিয়েছেন, তারা মাঝে মধ্যে খুলে দেখছেন আম কতটা সুন্দর ও পুষ্ট হয়েছে। আর এভাবেই এ বছর থেকে আম ফলনে আমের গুণগতমান ধরে রাখতে শুরু হল ‘নাইটি’ পড়ানোর পদ্ধতি।এই নয়া পদ্ধতিতে যদি আমে ভালো লাভের মুখ দেখে চাষিরা তাহলে এই পদ্ধতি তাঁরা প্রতিবারই অনুসরণ করবেন বলে জানা গেছে।

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও