মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারতের বার্তাকে পাথেয় করে এবার দেশকে আত্মনির্ভর করার উদ্যোগ নদিয়ার শান্তিপুরের(Shantipur) দ্বাদশ শ্রেণীর ছাত্র মৃন্ময়ের।নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) বাবলা গোবিন্দপুরের বাসিন্দা মৃন্ময় সরকার (Mrinmoy Sarkar)রানাঘাট সেন্ট মেরি স্কুলের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। বাবা দীর্ঘদিন ধরে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। মা বাড়িতে ছোটখাটো কাপড়ের ব্যবসা করেন। ছোট থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত মৃন্ময়। শুধুমাত্র পড়াশোনা নয়, তার বাইরে নিজে থেকে নতুন কিছু করে তুলে ধরার অদম্য চেষ্টা ছিল মনে। তবে তার বিমানের প্রতি আকর্ষণ ছোট থেকেই বেশি ছিল। কিভাবে একটি বিমান আকাশে উড়ছে তা জানার অভিপ্রায় ছিল ছোট থেকে। মূলত সেই ভাবনা থেকেই অল্টারনেট কিছু তৈরি করার চেষ্টা তার মাথায় আসে।

তিনি বিভিন্ন ভাবে রিসার্চ করে জানতে পারেন মূলত বিমানের ক্ষেত্রে মাইক্রো টার্বোজেট ইঞ্জিন সবথেকে গুরুত্বপূর্ণ। এবার সেই ইঞ্জিনের অল্টারনেট যদি কিছু তৈরি করা যায় সেই ইচ্ছা থেকে চার বছর আগে থেকে শুরু হয় তার কাজ। ইঞ্জিন তৈরির প্রয়োজনে যে সমস্ত যন্ত্রাংশের প্রয়োজন সে বাড়িতে নিজেই তৈরি করেন। শুধুমাত্র ইঞ্জিন তৈরিতে যে পাম্প ব্যবহার করা হয় সেই পাম্পটি ভারতে না পাওয়ার কারণে ইউএস(U.S.) থেকে কিনতে হয়। জিনিসপত্র কিনতে তার খরচ হয় প্রায় লক্ষাধিক টাকা।দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে তিনি সফল হন ইঞ্জিন তৈরিতে। গত বছর চেন্নাইয়ে সাইন্স এক্সিবিশনে অংশগ্রহণ করে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মৃন্ময়। তার নিজের হাতে তৈরি ইঞ্জিন দেখে বড় বড় বিজ্ঞানীরা কার্যত তাঁকে প্রথম স্থান অধিকারের সম্মতি দেন।

এ বিষয়ে মৃন্ময় সরকার বলেন, আমি যে মাইক্রো টার্বোজেট ইঞ্জিন (Turbojet Engine)তৈরি করেছি তা ড্রোনের কাজে ব্যবহার হতে পারে। পাশাপাশি বিমানের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে।তবে এটি গ্যাস এবং ইলেকট্রিক দুটোতেই ব্যবহার করা যাবে। সে বলেন আমি যে ইঞ্জিন তৈরি করেছি তার খরচ অনেকটাই কম। পাশাপাশি এই ইঞ্জিন ব্যবহার করা শুরু করলে তাহলে ভারতকে আর বাইরের দেশ থেকে কিনতে হবে না। ভারতবর্ষ স্বনির্ভরের দিকে অনেকটা এগিয়ে যাবে। মূলত সেই লক্ষ্যেই আমি এই ইঞ্জিনটি তৈরি করেছি। সে আরও বলেন, এই ইঞ্জিন তৈরিতে অনেকটা ঝুঁকি থেকে যায়। তার কারণ টেকনিক্যাল ত্রুটি থাকলে যখন তখন বাস্ট করতে পারে।  এক্ষেত্রে আমার মা-বাবা দুজনেই আমাকে সাহস যুগিয়েছে। পাশাপাশি অর্থনৈতিক দিক থেকেও সাহায্য করেছে। আমি চাই আগামী দিনে আরো নিত্যনতুন যন্ত্রাংশ তৈরি করে ভারতবর্ষের পাশে দাঁড়াতে।

এ বিষয়ে মৃন্ময় সরকারের মা শুক্লা সরকার বলেন, ওর মধ্যে ছোট থেকেই দেশ ভক্তি মনোভাব ছিল। সেই কারণেই পড়াশোনার পাশাপাশি সে বলেছিল আমি একটি ইঞ্জিন তৈরি করব। চার বছর আগে থেকেই সে এই প্রচেষ্টা শুরু করে। এই কাজে অনেকটা ঝুঁকিপূর্ণ হলেও আমরা অনেকটা সাহস যুগিয়েছি তাকে। তার কারণ ঝুঁকি না নিলে সফল হওয়া যায় না। আর ও আগামী দিনে ইঞ্জিনিয়ার হয়ে দেশের পাশে থাকতে চায়। এখনো পর্যন্ত যে সমস্ত বহু যন্ত্রাংশ বিদেশ থেকে কিনতে হয় বেশি দাম দিয়ে যাতে সেই যন্ত্র গুলো ভারতেই তৈরি করে আত্মনির্ভর হওয়া যায় সেই প্রচেষ্টাই রয়েছে ওর মধ্যে।আগামী দিনে কেন্দ্র সরকার যদি তার তৈরি ইঞ্জিন পরীক্ষা নিরীক্ষা করে কাজে লাগাতে পারে তাহলে একদিকে যেমন ভারত আত্মনির্ভর হবে এবং দেশ তথা জেলার নাম উজ্জ্বল করবে মৃন্ময়।

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান চুরি কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, সিটের রিপোর্ট তলব

‘কান টানলে মাথা আসবে’, তীর্থঙ্কর গ্রেফতার হতেই বিস্ফোরক রত্না দেবনাথ