নারী শক্তির জয়, দিল্লির মেয়র হচ্ছেন আপের শেলি ওবেরয়

ডেপুটি মেয়র পদে প্রার্থী হবেন আলে মোহাম্মদ ইকবাল।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহিলাদের বিপুল সমর্থনেই দিল্লি পুরভোটে বাজিমাত করেছিল আম আদমি পার্টি। টানা ১৫ বছর বাদে বিজেপিকে উচ্ছেদ করার পরেই আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন, রাজধানীর মেয়র পদে একজন মহিলাকে বসানো হবে। নিজের কথা রাখলেন আপ সুপ্রিমো। শুক্রবার আপের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আসন্ন মেয়র পদে দলের প্রার্থী হবেন শেলি ওবেরয়। আর ডেপুটি মেয়র পদে প্রার্থী হবেন আলে মোহাম্মদ ইকবাল।

জীবনে প্রথমবার ভোটে লড়ে বিজেপির শক্ত ঘাঁটি থেকে জিতেছেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা শেলি ওবেরয়। শিক্ষিত, স্বচ্ছ ভাবমূর্তির কারণেই রাজনীতিতে আনকোরা কাউন্সিলরকে আপ শীর্ষ নেতৃত্ব বেছে নিয়েছেন। ডেপুটি মেয়র পদে যাঁকে প্রার্থী করা হয়েছে সেই আলে মোহাম্মদ ইকবাল ছয় ছয়বারের বিধায়ক শোয়েব ইকবালের ছেলে। সদ্য সমাপ্ত পুরভোটে রাজধানীর ২৫০টি ওয়ার্ডের জয়ী প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোটে  জিতেছিলেন তিনি। বিজেপি প্রার্থীকে ১৭ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছিলেন শোয়েব পুত্র। মুসলিম ভোট ব্যাঙ্ক ধরে রাখতেই ইকবালকে ডেপুটি মেয়র পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

গত ৮ ডিসেম্বর দিল্লি পুরভোটের ফলাফল প্রকাশিত হয়। ২৫০টি ওয়ার্ডের মধ্যে ১৩৪টি ওয়ার্ডে জয়ী হন আম আদমি পার্টির প্রার্থীরা। বিজেপির দখলে গিয়েছিল ১০৪টি ওয়ার্ড। মেয়র নির্বাচনে ২৫০ জন কাউন্সিলরের পাশাপাশি রাজধানীর সাত লোকসভা সাংসদ, তিন রাজ্যসভার সাংসদ ও বিধানসভার অধ্যক্ষ মনোনীত ১৪ জন বিধায়ক ভোট দেবেন। অর্থা‍ৎ মোট ২৭৪ জন ভোট দেবেন। আপ প্রার্থী শেলি ওবেরয়ের ১৫১ জনের সমর্থন পাওয়া নিশ্চিত।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের