বিধবা মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে পোস্ট ছেলের

অনেকেই অপূর্বকে এই সামাজিক বিপ্লবের জন্য অভিনন্দন জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বছর দুয়েক আগে ক্যান্সারে মৃত্যু হয়েছে বাবার। আর তার পর থেকেই কার্যত নিঃসঙ্গ মা। মায়ের সেই নিঃসঙ্গতা কাটাতে কার্যত অভিনব পথে হাঁটল ছোট ছেলে। মাকে দ্বিতীয়বার বিয়ে দেওয়ার জন্য পাত্র চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে (Facebook) বিশেষ পোস্ট করে শোরগোল ফেলে দিয়েছে রাজধানী ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মহম্মদ অপূর্ব (Mohammad Apurba)। ইতিমধ্যেই তাঁর পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই অপূর্বকে এই সামাজিক বিপ্লবের জন্য অভিনন্দন জানিয়েছেন। কেউ-কেউ এমন সন্তান জন্ম দেওয়ার জন্য অপূর্বের মা’কে অভিনন্দনও জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেরানীগঞ্জের বাসিন্দা ঈয়াদ আলী (Yaad Ali) ক্যান্সার সহ নানা রোগে ভুগে মারা যান। আর স্বামীর মৃত্যুর পরেই কার্যত নিঃসঙ্গ হয়ে পড়েন স্ত্রী ডলি আক্তার (Dolly Aktar)। বড় ছেলে নিজের পরিবার আর ব্যবসা নিয়ে ব্যস্ত। ছোট ছেলে অপূর্ব বিয়ে না করলেও ‘জি অ্যান্ড টেক’ নামে একটি অনলাইন ব্যবসা-প্রতিষ্ঠানকে দাঁড় করাতে মাথার ঘাম পায়ে ফেলছে। নিজেদের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন বলে মাকে সেভাবে সময় দিতে পারেন না। তাই মায়ের একাকিত্ব দূর করতে ফের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ছোট ছেলে অপূর্ব। মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সে লিখেছেন, ‘বাবা মারা গেছে, তাই আম্মুর জন্য পাত্র খুঁজছি।’ পাত্রী হিসেবে মা কেমন তারও বর্ণনা দিয়েছেন। লিখেছেন, ‘পাত্রীর নাম ডলি আক্তার। ২ ছেলে রয়েছে, বড় ছেলের পেশা ব্যবসা এবং ছোট ছেলের পেশা অনলাইনে ব্যবসা। পাত্রীর বয়স ৪২ বছর। পড়াশোনা অষ্টম শ্রেণি পর্যন্ত। স্থায়ী ঠিকানা: কেরাণীগঞ্জ, ঢাকা। পারিবারিকভাবেই বিয়ে দিতে ইচ্ছুক।’

মায়ের জন্য কেমন পাত্র চান, সেটাও ওই পোস্টে জানিয়েছেন অপূর্ব। তিনি লিখেছেন, ‘পাত্র ঢাকার আশপাশের বাসিন্দা হলে ভালো। ব্যবসায়ী বা জব হোল্ডার, শিক্ষাগত যোগ্যতা কম হলেও সমস্যা নেই। নামাজি হতে হবে। মানে একদম সাদামাটা একজন যে আম্মুর জীবনের বাকি চলার পথগুলোর সঙ্গী হবেন। বয়স ৪২-৫০ বছর হলে ভালো হয়।’

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়