শীতের তীব্র কামড় শ্রীনগরে, তাপমাত্রা নামল মাইনাস ৪.৬ ডিগ্রিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: ডিসেম্বরের শুরু থেকেই ঠান্ডায়  কাঁপছে ভূস্বর্গ। তীব্র ঠাণ্ডায় কার্যত জবুথবু উপত্যকা। শুক্রবার রাতে শ্রীনগরের তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। চলতি মরশুমে এটাই ছিল শীতলতম রাত। শ্রীনগরের স্থানীয় বাসিন্দাদের কাছে তাপমাত্রার এমন পতন অস্বাভাবিক না মনে হলেও ভিন রাজ্য থেকে ঘুরতে আসা পর্যটকদের অধিকাংশই ঠান্ডায়  কাবু হয়ে পড়েছেন।

শনিবার আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘন্টার মধ্যেই তাপাঙ্ক দুই ডিগ্রি কমেছে। এক ধাক্কায় তাপমাত্রা ২ ডিগ্রি কমায় কার্যত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সন্ধের পর অঘোষিত বনধের চেহারা নিয়েছিল জম্মু-কাশ্মীরের রাজধানী। রাস্তাঘাট ছিল শূনশান। দোকানপাটের ঝাঁপও তাড়াতাড়ি বন্ধ করে বাড়িমুখো হয়েছেন দোকানিরা।

শ্রীনগরের পাশাপাশি তীব্র ঠান্ডায় কাঁপছে অনন্তনাগের পহলগাম। সেখানে তাপমাত্রার পারদ নেমেছে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসে। পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ বারামুল্লার গুলমার্গে বৃহস্পতিবার রাতে তাপমাত্রা নেমে গিয়েছিল ৩ ডিগ্রি সেলসিয়াসে। শুক্রবার রাতে এক ধাক্কায় তা কমে দাঁড়িয়েছে ৪.২ ডিগ্রি সেলসিয়াসে। কাজিগুন্ডে মাইনাস ২.৮, কোকেরনাগে মাইনাস ২.৩ এবং কুপওয়ায়ার মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী সোমবার পর্যন্ত আকাশ মেঘলা থাকবে বলেই জানানো হয়েছে। রাতের তাপমাত্রা আরও নামবে। সেই সঙ্গে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উপত্যকার বিস্তীর্ণ এলাকায় হাল্কা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

‘শিল্পা আমাকে ছেড়ে গেলে জেলেই আত্মহত্যা করতাম’, বিচ্ছেদ গুঞ্জনে মুখ খুললেন রাজ কুন্দ্রা

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি