শবরীমালার চুরি যাওয়া সম্পদ উদ্ধার, বৃহত্তর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে কেরালা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: শবরীমালা মন্দিরের সম্পদ চুরি যাওয়ার ঘটনায় উত্তাল হয়েছিল ভারত। এই নিয়ে চলছিল বিস্তারিত তদন্ত। কর্ণাটকের বল্লারির এক গহনা ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে চার কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এই মামলায় প্রধান অভিযুক্তদ্বয়ের নাম উন্নিকৃষ্ণন পোট্টি এবং মন্দিরের দায়িত্বের থাকা প্রাক্তন কর্মকর্তা বি মুরারি বাবু। উভয়কেই গ্রেফতার করা হয়েছে। মুরারি বাবুকে মূলত দু’টি মামলায় অভিযুক্ত করা হয়েছে। একটি মামলা হল দেবমূর্তির সোনায় মোড়ানো প্লেট থেকে সোনা লোপাট, অন্যটি হল শ্রীকোভিল (মন্দিরের গর্ভগৃহ) দরজার কাঠামো ও সোনা-মোড়ানো প্লেটের অনিয়ম ও সোনার পরিমাণ হ্রাস সংক্রান্ত মামলা।

শবরীমালার সম্পদ চুরি প্রসঙ্গে কেরালা হাইকোর্টের পর্যবেক্ষণ যে এই চুরি এক ‘বৃহত্তর, সুপরিকল্পিত ষড়যন্ত্রের’ অংশ। আদালত মনে করছে চক্রান্ত না হলে এই চুরি সম্ভব নয়। তদন্তে জানা গিয়েছে, সোনার গয়না গোবর্ধন নামে একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছিল। এই গোবর্ধন নামের ব্যক্তি বল্লারির বাসিন্দা। গ্রেফতারের পর উন্নিকৃষ্ণন পোট্টিকে নিজে হেফাজতে রেখেছেন এসআইটি সদস্যরা। তারা এই চুরির সঙ্গে জড়িত আরও বৃহত্তর নেটওয়ার্ক উন্মোচন করার চেষ্টা চালাচ্ছেন। হাইকোর্ট বিশেষ তদন্তকারী দলটিকে নির্দেশ দিয়েছে এই চুরির ঘটনার সঙ্গে ত্রিবাঙ্কুর দেবস্বম বোর্ডের(টিডিবি) কর্মকর্তাদের কোনও যোগসাজশ রয়েছে কিনা তা তদন্ত করে দেখার। প্রমাণ সংগ্রহ প্রক্রিয়ার অংশ হিসাবে অভিযুক্তদের চেন্নাইতেও নিয়ে যাওয়া হবে।

জানা গিয়েছে, শবরীমালা মন্দিরের দরজা থেকে প্রায় সাড়ে চার কেজি সোনা চুরি করা হয়েছে। আসলে মূল ঘটনার সূচনা হয়েছিল ২০১৯ সালে। সেই সময় শবরীমালা মন্দিরের সোনার দরজা খোলা হয়েছিল। তারপর দ্বাররক্ষককে দিয়ে পাঠানো হয়েছিল রক্ষণাবেক্ষণের জন্য। পরে যখন দরজা মন্দিরে ফিরে আসে তখন দেখা যায় প্রায় সাড়ে চার কিলো সোনা নেই। দরজা খোলার সময়ে যেখানে ওজন ছিল ৪২.৮ কিলোগ্রাম, ফিরে আসার পর ওজন দাঁড়িয়েছে ৩৮.২৫ কিলোগ্রামে। তারপরেই সোনা উধাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দেয় কেরালা হাই কোর্ট।

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

তোলাবাজি, হুমকি, ব্ল্যাকমেলের অভিযোগে উত্তরপাড়ায় গ্রেফতার ইউটিউবার

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?