গুণ্ডিচা মাসির জন্যই জগন্নাথ ‘ঠুঁটো’!

পুরীর জগন্নাথ মন্দিরের থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে পরিখা ঘেরা বাগানের মধ্যে গুন্ডিচা মন্দির।

Share:

নিজস্ব প্রতিনিধি: জগন্নাথ (JAGANNATHA) মানেই পুরী ধাম। এখানের তিন-ভাই-বোনের মন্দিরের মাহাত্ম্য সবচেয়ে বেশি। সেই মন্দির না কি তৈরি শুরু করেছিলেন মালব রাজা ইন্দ্রদ্যুম্ন। তবে ইতিহাস বলে এই মন্দির নির্মাণের কাজ হয়েছিল রাজা অনন্ত বর্মণের আদেশে। সম্পন্ন হয়েছিল তাঁর পুত্র অনঙ্গভীমার সময়ে। সে কথা অন্য। রথে করে জগন্নাথ-বলরাম-সুভদ্রা যান মাসি বাড়িতে। সেখানে আদরেই থাকেন। তবে জানেন কি মাসি গুন্ডিচা’র জন্যই তিন ভাই বোন ‘ঠুঁটো’? 

পুরীর জগন্নাথ মন্দিরের থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে পরিখা ঘেরা বাগানের মধ্যে গুন্ডিচা মন্দির। এখানে আছে বিমান, জগমোহন, নাটমণ্ডপ, ভোগমণ্ডপ এবং পাচনশালা। উল্লেখ্য, ‘বিমান’- মন্দিরের গর্ভগৃহ, ‘জগমোহন’- সমাবেশ দালান, ‘নাটমণ্ডপ’- দেবতার উৎসব মঞ্চ এবং ‘ভোগমণ্ডপ’-  দেব-দেবীকে ভোগ নিবেদন করার দালান। এখানে পরম আদরে ‘গরমের ছুটি’ কাটান তিন ভাইবোন।

রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানি গুণ্ডিচা। কেউ বলেন, তিনি স্থানীয় দেবী। আবার কেউ বলেন, তিনি দেবী দুর্গা’র অপর রূপ। তাঁর আশীর্বাদে না কি গুটিবসন্ত সেরে যেত। সেই তিনিই জগন্নাথ দেবের মাসি।

দেবাদেশ পেয়ে যখন রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথের মূর্তি তৈরির উদ্যোগ নিচ্ছেন। তখন প্রজাপিতা ব্রহ্মার নির্দেশে রাজার কাছে এসেছিলেন দেব কারিগর বিশ্বকর্মা। ছদ্মবেশ ছিল অনন্ত মহারাণা নামের কারিগরের। বলেছিলেন, বিষ্ণু অবতারের মূর্তি তিনিই তৈরি করবেন। শর্ত, রুদ্ধদ্বারে চলবে নির্মাণ। কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন না দরজা খোলেন। জনশ্রুতি, রাজা নিজেই ধৈর্য হারিয়ে সেই দরজা খুলে ফেলেছিলেন। তাতেই রুষ্ট হন দেবকারিগর। জগন্নাথ-বলরাম-সুভদ্রার মূর্তি রয়ে যায় অসম্পূর্ণ। অদৃশ্য হন বিশ্বকর্মা। মতান্তরে, রাজা নয় দরজা খুলে ফেলেছিলেন রানি গুণ্ডিচা। মানে মাসি।

‘ঠুঁটো’ রূপ পুজো করার জন্য রাজাকে আদেশ দিয়েছিলেন স্বয়ং প্রজাপিতা। এই রূপেই না কি খুশি বিষ্ণু। সেই রূপেই আজও সর্বত্র পূজিত হন জগন্নাথ। 

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের