ধূমপায়ীদের হৃদরোগে আক্রান্তের সম্ভাবনা কম, বলছে গবেষণা

গবেষণা করেছে জর্ডন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আপনি ধূমপান করেন না?  সর্বনাশ করেছে। কাল থেকে শুরু করতে পারেন। নতুন একটি গবেষণা বলছে, ধূমপায়ীদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম।

এই বিষয়ে গবেষণা করেছে জর্ডন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের একদল অধ্যাপক। তাদের ওই গবেষণা এক্সপেরিমেন্টাল বাওলজিতে প্রকাশিত হয়েছে। গবেষণা আরও বলছে, লিভারে থাকা প্রোটিন  Alpha-1 Anti Trypsin (A1AT) যা কোষকে রক্ষা করে, সেই প্রোটিন অধূমপায়ীদের মধ্যে কম থাকে।

গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক সঈদ খাতিব জানিয়েছেন, ‘গবেষণার মূল বিষয় ছিল ধূমপায়ী এবং অধূমপায়ীদের মধ্যে লিভারে থাকা প্রোটিন থেকে প্লাজমার মাপকাঠি যাচাই করা।’এক্সপেরিমেন্টাল বাওলজির প্রতিবেদন অনুসারে, এই পরীক্ষা করা হয়েছিল ২৯ জন পূর্ণবয়স্ক পুরুষ এবং ১১ জন পূর্ণবয়স্ক মহিলার ওপর। তাদের দুটি দলে ভাগ করা হয়েছিল – ধূমপায়ী এবং অধূমপায়ী। রক্ত নেওয়ার প্রথম একঘণ্টার মাথায় দ্বিতীয়বার, চার ঘণ্টার বাদে তৃতীয়বার, ২৪ ঘণ্টা বাদে তৃতীয়বার, ৪৮ ঘণ্টা বাদে চতুর্থবার। আর শেষবার রক্ত নেওয়া হয় ৯৬ ঘণ্টা বাদে। সেই গবেষণায় দেখা গিয়েছে, যারা ধূমপান করেন তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে।

যদিও ধূমপান স্বাস্থের পক্ষে ক্ষতিকর। ক্যান্সার, মধুমেহ-র মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। হতে পারে হার্ট অ্যাটাক, স্ট্রোক। শরীরে রক্ত চলাচলেও সমস্যা দেখা দিতে পারে, দেখা দিতে পারে চোখের নানা সমস্যা।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ